চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আবারও অভিষেককে দিল্লিতে তলব ইডি’র

নিজস্ব প্রতিনিধি: আবারও তলব। এবারেও দিল্লি থেকে। ইডির তরফে। ডাকা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee)। কয়লা পাচার-কাণ্ডে আগামী ২৯ মার্চ, মঙ্গলবার আবার দিল্লিতেই(New Delhi) তলব করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। গত সোমবার দিল্লিতে ইডি(Enforcement Directorate) বা এনফর্সমেন্ট ডিরেক্টোরেটের দিল্লির কার্যালয়েই অভিষেককে সাড়ে ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন সেখানকার আধিকারিকেরা। সেই জিজ্ঞাসাবাদের পর ইডি’র কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানিয়েছিলেন, তিনি ইডি’র সঙ্গে সব রকম ভাবে সহযোগিতা করেছেন। তদন্তকারীদের সব প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। এর পরেও বৃহস্পতিবার ইডি তরফে বলা হয়েছে, সোমবার অনেক প্রশ্নের উত্তর দেননি অভিষেক। তাই আবারও ডেকে পাঠানো হয়েছে তাঁকে। একই সঙ্গে সূত্রে জানা গিয়েছে, অভিষেককে জিজ্ঞাসাবাদের পরে আরও বেশ কিছু তথ্য সামনে এসেছে। সেই সব বিষয়েই তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করতেই ডাকা হচ্ছে। সেই সঙ্গে এটাও জানা হয়েছে, অভিষেককে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। আরও বেশ কয়েকবার তাঁকে ডাকা হতে পারে।

যদিও অভিষেক আগেই জানিয়ে দিয়েছেন, তিনি কোনও তদন্ত, কোনও কেন্দ্রীয় সংস্থাকে ভয় পান না। যতবার তাঁকে ডাকা হবে, ততবার তিনি আসবেন। তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন। তবে, এসবই যে আদতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, আর কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের অঙ্গুলিহেলনেই তা করা হচ্ছে সেটাও তিনি দাবি করেন। সোমবার জিজ্ঞাসাবাদের পরে ইডির কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানিয়েছিলেন, ‘আমি ইডি, সিবিআই কাউকে ভয় পাই না। আমি অন্য মেটেরিয়াল। আমি বাস্তববাদী। আবেগপ্রবণ নই। এভাবে আমাকে ভয় দেখানো যাবে না। যাঁদের বিরুদ্ধে সারদা ও রোজভ্যালি কাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে, যাঁদের টেলিভিশনে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁদের কাউকে ইডি বা সিবিআই ডাকছে না। কারণ, তাঁরা এখন বিজেপি(BJP) নেতা। কিন্তু, যেহেতু আমি তৃণমূলের(TMC) সাংসদ, তাই আমাকে বারবার জেরার নামে ডেকে পাঠানো হচ্ছে।’  

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ