নোটিসে গলদ, মধ্যরাতে নাটক, ফের তলব মেনকাকে

রবিবার মধ্যরাতে আইনজীবীকে সঙ্গে নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে থাকা ইডির কার্যালয়ে হাজিরা দেন মেনকা। এদিন ফের হাজিরার ডাক।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেনকা মাথায় ঘোমটা ঢাকা দিয়ে আসেননি। বরঞ্চ এসেছিলেন মুখে মাস্ক পড়ে। সঙ্গে ছিলেন আইনজীবী। কিন্তু যারা ডেকে পাঠিয়েছিলেন তাঁরাই কেউ ছিলেন না। তাই খালি হাতেই ফিরতে হয়েছে মেনকাকে। তবে সকালেই পেলেন ফিরতি নোটিস, সোম দুপুরেই ফের দিতে হবে হাজিরা। আতস কাঁচের নীচে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীর(Menaka Gambhir)। তাঁকে জেরা করার জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে(CGO Complex) ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট বা ইডি(ED)। কিন্তু সেই নোটিসে ভুল করে ১২ তারিখ দুপুর ১২টা ৩০মিনিটের জায়গায় লেখা হয়ে গিয়েছিল মধ্যরাত ১২টা ৩০মিনিট। AM’র জায়গায় বসে গিয়েছিল PM। সেই নোটিস মেনেই রবিবার মধ্যরাতে আইনজীবীকে সঙ্গে নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে থাকা ইডির কার্যালয়ে হাজিরা দেন মেনকা। কিন্তু তখন সেখানে ইডির কোনও আধিকারিক ছিল না। তাই মেনকা আইনজীবীকে নিয়ে ফিরে আসেন।

এখন ইডির আধিকারিকেরা বলছেন নোটিসে ভুল ছিল। মেনকা মাঝরাতে গিয়ে নাটক করছেন। শুধু তাই নয়, মেনকাকে এদিন ফের নোটিস পাঠিয়েছেন ইডির আধিকারিকেরা। তাতে বলে দিয়েছেন এদিন দুপুর সাড়ে ১২টার মধ্যে আবারও তাঁকে হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে ইডির কার্যালয়ে। রবিবার মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে নিজ আইনজীবীর সঙ্গে হাজির হয়ে মেনকা অনেককেই চমকে দিয়েছিলেন। সেখানে তিনি কাউকে দেখতে না পেয়ে ডাকাডাকিও করেন। শেষে মিনিট ২০ অপেক্ষা করেই ফেরার পথ ধরেন মেনকা গম্ভীর ও তাঁর আইনজীবী। মেনকার আইনজীবীর দাবি, তাঁরা ইডি দফতরে গেলেও কারও কোনও সাড়া পাননি, অফিস বন্ধ ছিল। এদিন ইডি অবশ্য জানিয়েছে, মেনকা গম্ভীরকে তলব সংক্রান্ত নোটিসে সময় লিখতে ভুল হয়েছে। PM-এর জায়গায় লেখা হয়েছে AM। তার জেরেই বিভ্রাট। তবে ইডি পাল্টা প্রশ্নও তুলেছে। তাঁদের দাবি,  রাতে অফিসে কাউকে না পেয়ে কেন যোগাযোগের চেষ্টা করেননি মেনকারা? কেন তাঁরা ফোন করেননি বা নিজেরা ই-মেলও করেননি? যদিও সেই প্রশ্নের উত্তর মেলেনি মেনকা বা তাঁর আইনজীবীর কাছ থেকে।

ওজন কমানোর ওষুধেই বাড়তে পারে সমস্যা! কি বলছেন বিশেষজ্ঞরা?

ওজন কমাতে চান? এই ৫ শরীরচর্চা থেকে নিজেকে দূরে রাখুন

কোজাগরী লক্ষ্মীপুজোয় ভাগ্য বদলাবে কোন রাশির? দেখে নিন রবিবারের রাশিফল

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে