‘ছুটিতে আছি’, ভুবনেশ্বরে কলকাতা পুলিশের হাজিরা এড়ালেন ইডি আধিকারিক

বেআইনি টাকা লেনদেনে জড়িত ইডির ডেপুটি ডিরেক্টর পদ মর্যাদার আধিকারিক সুবোধ কুমার। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ওড়িশায় পৌঁছয় কলকাতা পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডির ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারকে জিজ্ঞাসাবাদ করার জন্য আগেই নোটিস পাঠিয়েছিল কলকাতা পুলিশ। সেইমতো মঙ্গলবার ভুবনেশ্বরে পৌঁছন কলকাতা পুলিশের আধিকারিকরা। কিন্তু ভুবনেশ্বরে যেখানে জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁকে ডাকা হয়েছিল, সেই হোটেলে তিনি হাজিরা দিলেন না। কলকাতা পুলিশকে মেল করে ওই ইডি আধিকারিক জানিয়েছেন, ‘ছুটিতে আছি, তাই আজ আসতে পারব না।’

উল্লেখ্য ঝাড়খণ্ডের (Jharkhand) আইনজীবী রাজীব কুমারকে লক্ষাধিক টাকা-সহ কলকাতা থেকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, বেআইনি টাকা লেনদেনে জড়িত ইডির ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক সুবোধ কুমার। সেই বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য কলকাতা পুলিশের তরফে তাঁকে নোটিস পাঠানো হয়। মঙ্গলবার তাঁকে ওড়িশায় গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে কলকাতা পুলিশের তদন্তকারীরা জানান। সেই মত এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করতে ওড়িশায় গিয়ে পৌঁছন কলকাতা পুলিশের আধিকারিকরা। কলকাতা পুলিশকে ওই ইডি আধিকারিক মেল করে জানিয়েছেন, মঙ্গলবার তাঁর ছুটি থাকায় তিনি এদিন কলকাতা পুলিশের নোটিসের প্রেক্ষিতে হাজিরা দিতে পারছেন না। এখন কলকাতা পুলিশ কী পদক্ষেপ নেয় সেটাই দেখার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইডির ওই অভিযুক্ত ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমার বর্তমানে ওড়িশায় কর্মরত। আগে ঝাড়খণ্ডে পোস্টিং ছিল সুবোধের। সেই সময় সুবোধ কুমার আর্থিক লেনদেন নিয়ে মধ্যস্থতা করেছিলেন বলে অভিযোগ। প্রসঙ্গত গত রবিবার রাতে কলকাতার (Kolkata) এক শপিং মল থেকে ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা আইনজীবী রাজীব কুমারকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। ওই আইনজীবীর ককাছ থেকে সেই সময় প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার হয়।

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি