শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি : নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তল্লাশি। নিউটাউনের প্রসন্ন রায়ের অফিসেও হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  শনিবার সকালে নাকতলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। এসএসসি দুর্নীতি মামলায় এই অভিযান বলে জানা গিয়েছে।

নির্বাচনের মুখেই সক্রিয় হয়েছে ইডি। রেশন থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি সবকটিতে ফের সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  পার্থ চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু তিনি চিঠি দিয়ে অসুস্থ থাকার কথা জানান। তাঁকে বাড়িতে এসে বা ভিডিওকলে জিজ্ঞাসাবাদ করার কথাও বলেছিলেন। সেই মতো এদিন নাকতলার বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই বয়ান রেকর্ডও করা হচ্ছে। এদিন কেন্দ্রীয়বাহিনী ঘিরে রেখেছে তাঁর বাড়ি। অন্যদিকে, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মিডল ম্যান হিসেবে পরিচিত প্রসন্ন রায়ের নিউটাউনের অফিসেও হানা দিয়েছে ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ও প্রসন্ন রায়ের অফিসে একসঙ্গে তল্লাশি চালাচ্ছেন তাঁরা। কোন নতুন তথ্যের জন্য এই অভিযান চালানো হচ্ছে? শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই এই তল্লাশি চলছে বলে সূত্রের খবর। 

উল্লেখ্য, ২০২২ সালের ২৩ জুলাই প্রাথমিক নিয়োগের ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। ওই মামলায় প্রায় ৩ বছর জেল হেফাজতে ছিলেন পার্থ। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের মামলায় পার্থকে নোটিস জারি করা হয়েছিল। কিন্তু পার্থ তদন্তকারীদের মুখোমুখি হয়নি। অসুস্থতার কথা জানিয়েছিলেন তিনি। ওই মামলাতেই পার্থকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। রেশন দুর্নীতি নিয়েও সক্রিয় রয়েছে ইডি। শুক্রবার কলকাতা সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। অন্যদিকে, সুজিত বসুর ছেলে সমুদ্র বসু এদিন গিয়েছেন ইডির দফতরে। পুরনিয়োগ দুর্নীতিতে সুজিত বসুকে তলব করা হয়েছিল। প্রচারে ব্যস্ত থাকায় সময় চেয়েছেন তিনি। তারপরেই এদিন তাঁর ছেলে পৌঁছে গিয়েছেন ইডির দফতরে।

হালুয়া নয়, এবার বাড়িতেই বানান দানাদার মুগ ডাল বরফি, রইল রেসিপি

সাপ নয়, ঘরের পাশে ঘাপটি মেরে থাকা এই প্রাণির বিষের লিটার ১০০ কোটি

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

সন্ধ্যেতে চায়ের সঙ্গে চাই নতুন কিছু? বানিয়ে ফেলুন কাঁচকলা-শ্যামা চালের টিক্কি

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

ডেঙ্গি রুখতে আসানসোলে বিশেষ অভিযান, নজরদারিতে নামল ‘সিটি ওয়াচ কার’

লাউ-মুগ ডালের যুগলবন্দি! বানিয়ে নিন ওড়িশার ঐতিহ্যবাহী ‘লাউ ডালমা’

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’