ই-নাগেটস মামলায় কলকাতায় ফের ইডি হানা

মঙ্গলবার (Tuesday) সাত সকালে কলকাতার ভবানীপুর এলাকায় হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ই-নাগেটস (E-Nuggets) মামলায় তল্লাশি চালাতে ফের কলকাতায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মঙ্গলবার (Tuesday) সাত সকালে কলকাতার ভবানীপুর এলাকায় হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

ইডি সূত্রে খবর, ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত লেনদেনের হদিশ পেয়েছেন তাঁরা। আর সেই কারণে এদিনের এই তল্লাশি অভিযান। কলকাতার এসএসকেএম হাসপাতালের পিছনের এক জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। উল্লেখ্য গত বছর সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কলকাতার গার্ডেনরিচ এলাকায় বেশকিছু জায়গায় হানা দিয়ে ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে ১৭ কোটি ৩২ লাখ টাকা নগদ উদ্ধার করে। এ ছাড়া ১৩ কোটি ৫৬ লাখ টাকার ক্রিপ্টো মুদ্রাও বাজেয়াপ্ত করে গোয়েন্দারা। টাকা বাজেয়াপ্ত করার পর উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদ থেকে আমির খানকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

গত সেপ্টেম্বর মাসেই অনলাইন গেমিং অ্যাপ ই নাগেটস-এ প্রতারণা কাণ্ডে আরও ৫ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। শহরের পাঁচ জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় পাঁচ অভিযুক্তকে। ধৃতদের মধ্যে রয়েছে একজন মহিলাও। ওই মহিলার অ্যাকাউন্ট থেকে প্রায় ৩০ কোটি টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। প্রতারণা-কাণ্ডের তদন্তে নেমে এই চক্রের সঙ্গে দুবাই যোগের হদিশ পেয়েছে কলকাতা পুলিশ। দুবাই থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতারণার কারবার চালানো হত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। আমিরের সঙ্গী দুবাইয়ের বাসিন্দা শুভজিৎ শ্রীমণি নামে এক ব্যক্তিও জালিয়াতির সঙ্গে যুক্ত বলে জানতে পারে পুলিশ।

মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৬ জনের মর্মান্তিক মৃত্যু

খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে অপহরণের চেষ্টা, স্টেশনেই যুবককে গণধোলাই

কিয়েভে ফের ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত অন্তত ২০

বারুইপুরে নির্যাতিতার বাড়িতে পৌঁছলেন অগ্নিমিত্রা , কিছুক্ষণের মধ্যেই যাবেন মুখ্যমন্ত্রী

বারুইপুরে নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন অগ্নিমিত্রা পাল

ঝাড়খণ্ডের দিকে সরল নিম্নচাপ, ফের বাড়বে গরম, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

হাতে কম ছুটি? ঘুরে আসুন ছোটনাগপুরের পাহাড়ি স্বর্গ নেতারহাট

বারুইপুরে নাবালিকা গণধর্ষণের ঘটনায় রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের

খামেনির দেহ সেই দেশে নিয়ে যাওয়া হবে,যাদের সঙ্গে ৮ বছর যুদ্ধ করেছিল ইরান

প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বই সরানোর নির্দেশ

২০ বছর বাদে গাজার শাসন ক্ষমতা ছাড়ল সশস্ত্র সংগঠন হামাস

Xiaomi 18 Pro Max-এ থাকছে ডুয়াল ২০০MP ক্যামেরা! আর কোন ফিচার থাকবে?

ক্যাম্পের খাটের নিচে লুকিয়ে বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্ত, বের করে থানায় নিয়ে গেল পুলিশ

জানেন বাড়ির কোন দিকে কুবের কোণ? মাত্র একটি জিনিস রাখলেই হবেন কোটিপতি