চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২৯ শে মার্চ কয়লা পাচারকাণ্ডে মন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে তলব ইডির

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৯ শে মার্চ মন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে ইডির জরুরি তলব। রাজ্যের আইন ও শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটককে(Minister Malay Ghatak) ২৯ শে মার্চ দিল্লিতে কয়লা পাচার কাণ্ডে বেশ কিছু জরুরি তথ্য নিয়ে জেরা করতে চায় ইডি(ED)। তার ব্যক্তিগত সম্পত্তির বেশ কিছু কাগজপত্র ওই দিন দাখিল করার নির্দেশ দিয়েছে ইডি। এর আগে মন্ত্রী মলয় ঘটককে রাজভবন সংলগ্ন তার আবাসনে গিয়ে বেশ কিছুদিন আগে দীর্ঘক্ষণ জেরা করেছিল সিবিআই(CBI)।

কয়লা পাচার কাণ্ডে আগেও একাধিক বার মলয় ঘটককে তলব করেছে ইডি। তাঁর বাড়িতে গিয়ে তল্লাশি করেন সিবিআই আধিকারিকরা। এমনকি টানা জেরাও করা হয় মন্ত্রীকে। তবে ইডির একাধিক বার তলবেও দিল্লি যাননি মলয় ঘটক। এখন ইডি সূত্রে খবর, শুধু মলয় নন, তাঁর আপ্ত সহায়ককেও চলতি মাসের ২৩ তারিখেই ডাকা হয়েছে। এছাড়া আসানসোল পুর নিগমের বেশ কয়েক জন কাউন্সিলরকের কাছেও ইডির ডাক আসতে পারে বলে খবর। ‌

গত বছরের সেপ্টেম্বরে কলকাতা থেকে আসানসোল মলয় ঘটকের একাধিক ঠিকানায় হানা দেয় সিবিআই। মন্ত্রীর কলকাতার রাজভবন সংলগ্ন সরকারি আবাসনেও টানা জিজ্ঞাসাবাদ করা হয় মন্ত্রীকে। বেশ কয়েক জন ইসিএল আধিকারিকের গ্রেফতারির পর মলয়ে ঘটকের বিরুদ্ধে কয়লা পাচার তদন্তে নামে সিবিআই। এবার ডাক এল ইডির।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

শেক্সপিয়ার সরণীর গঙ্গা – যমুনা অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের ঘরে ঘরে প্রচারে মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ