ভোটের আগের দিন পুলিশকর্তা শান্তনুকে ফের তলব করল ইডি, কোন মামলায় ডাক?

Share:

নিজস্ব প্রতিনিধি : দ্বিতীয় দফার ভোটের আগেই কলকাতার পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে ফের তলব করল ইডি। মঙ্গলবারই তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। রাত পোহালেই দ্বিতীয় দফার নির্বাচন। সোনা পাপ্পুর মামলায় কলকাতার পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে হাজিরা দিতে বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সোমবার রাতে তাঁকে নোটিশ পাঠিয়ে মঙ্গলবারই হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও তাঁকে ও তাঁর ২ ছেলেকে তলব করা হয়েছিল। 

বালিগঞ্জের বাসিন্দা সোনা পাপ্পু এবং বেহালার প্রোমোটার জয় কামদারের সঙ্গে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর ‘যোগসূত্র’-পাওয়া গিয়েছে। শান্তনুর দুই পুত্র শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে। তাঁদের সঙ্গেও জয় কামদারের পরিচয় রয়েছে। সোনা পাপ্পুর সঙ্গে পুলিশ আধিকারিক বা তাঁর দুই পুত্রের কোনও আর্থিক লেনদেন হয়েছে কি না, তদন্তের জন্য তলব করেছিল ইডি আধিকারিকেরা। জানা গিয়েছে, শান্তনু সিনহা বিশ্বাসের ৫টি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়েছে। সব বিষয় জানতেই ফের তাঁকে তলব করা হয়েছে। শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে গোলপার্কে এক অশান্তির ঘটনায় নাম জড়িয়েছিল সোনা পাপ্পুর।  কসবা এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে তলব করেছিল ইডি।  তাঁর বালিগঞ্জের বাড়িতে তল্লাশি চালিয়ে  আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। শুধু তাই নয়, দামি গাড়ি এবং বেশ কিছু সম্পত্তির নথি বাজেয়াপ্ত হয়েছে। সেই সূত্রেই তাঁকে তলব করা হয়েছিল। এবার তাঁর সূত্র ধরেই শান্তনু সিনহা বিশ্বাস ও প্রোমোটিং ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল ইডি। তারপরেই তলব করা হয়েছিল শান্তনু সিনহা বিশ্বাস ও তাঁর ২ ছেলেকে। এবার দ্বিতীয়বার তলব করা হল পুলিশকর্তা শান্তনুকে। নির্বাচনের আগের দিন হাজিরা দেন নাকি এড়িয়ে যান সেটাই এখন দেখার। 

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার