বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহাকে সিজিওতে তলব ইডির, কী কারণে তলব?

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি অর্থাৎ বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহাকে বৃহস্পতিবার সকাল ১১ টায় সিজিও কমপ্লেক্সে তলব করল ইডি। মঙ্গলবার জীবনকৃষ্ণ সাহার পাশাপাশি তার বাড়িতেও তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

জানা গিয়েছে, মঙ্গলবার মুর্শিদাবাদের বড়ঞাঁয় জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে সাড়ে ৫ ঘণ্টা তল্লাশি চালিয়েছে ইডি আধিকারিকরা। পাশাপাশি সেই সময় বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও চলে তল্লাশি। মায়া সাহা সম্পর্কে জীবনকৃ্ষ্ণের পিসি। সঙ্গে আরও একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছেন তাঁরা। মঙ্গলবারই জীবনকৃষ্ণকে গ্রেফতার করেছে ইডি। কিন্তু মায়া সাহার বাড়ি তল্লাশির পর বেরিয় যায়। এবার তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সিজিও দফতরে আসতে বলা হয়েছে। বীরভূম থেকে বৃহস্পতিবার সিজিওতে আসতে বলা হয়েছে তাঁকে।

মঙ্গলবার যেমন চাকরি দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তেমন এদিনও জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ এখন ইডি হেফাজতে রয়েছেন জীবনকৃষ্ণ। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিন দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা তা স্পষ্ট নয়। জীবনকৃষ্ণ সাহার বাবা জানিয়েচেন, পিসি ভাইপোর মধ্যে টাকাপয়সা নিয়ে গন্ডোগোল ছিল। মায়া সাহার সম্পত্তির একটা হিসেব দিয়েছেন তিনি। অনেক টাকা করেছেন বলে অভিযোগ করেছেন জীবনকৃষ্ণ সাহার বাবা। তিনি বলেছেন, বেনামে জায়গা কিনে রেখেছে মায়া সাহা। অনেক আত্মীয়ের নামে সম্পত্তি কিনে রাখারও অভিযোগ উঠেছে। তাঁর অভিযোগ, সম্পত্তির অনেক হিসেব নেই। সব বেনামে রয়েছে। মনে করা হচ্ছে, একাধিক সম্পত্তির বিষয় নিয়েই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এবার দেখার বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে হাজিরা দেন কিনা মায়া সাহা?

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ