ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, সিলিং থেকে ঝুলছেন স্বামী, শহরে চাঞ্চল্যকর কাণ্ড

রবি (৪ অক্টোবর) দুপুরে খাস কলকাতায় মর্মান্তিক ঘটনা। বৃদ্ধ দম্পতির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য পঞ্চসায়র থানা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি (৪ অক্টোবর) দুপুরে খাস কলকাতায় মর্মান্তিক ঘটনা। বৃদ্ধ দম্পতির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য পঞ্চসায়র থানা এলাকায়। ঘরের ভিতরে ঝুলছে ৭৪ বছরের বৃদ্ধের দেহ, পাশেই বিছানায় পড়ে রয়েছে তাঁর স্ত্রীর দেহ, বয়স ৬৪ বছর। কীভাবে মৃত্যু হল তাঁদের? ধোঁয়াশায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পঞ্চসায়র থানার পুলিশ। জানা গিয়েছে, ওই বৃদ্ধ দম্পতির ১২ বছরের একটি ছেলে ছিল। দীর্ঘদিন আগে কিডনি বিকল হয়ে তাঁর মৃত্যু হয়। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বৃদ্ধ দম্পতি। পাড়ার লোকজনের সঙ্গেও মেলামেশা বন্ধ করে দিয়েছিলেন। সূত্রের খবর, সম্প্রতি দুজনেরই শরীর খারাপ হয়ে গিয়েছিল। এমনকি দিন কয়েক আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৪ বছরের ওই বৃদ্ধ। এরপর তাঁর স্ত্রীও স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। দু’দিন আগে তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল।

রবিবার সকালে ওই বৃদ্ধার বোন ও জামাইবাবু তাঁদের সঙ্গে দেখা করতে বাড়িতে এসেছিলেন। বেশ কয়েকবার কলিং বেল বাজানোর পরেও ভিতর থেকে কোনও আওয়াজ আসেনি। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যান তাঁরা। এরপর বৃদ্ধর মোবাইলে ফোন করেন তাঁরা। বাড়ির ভিতরে ফোন বেজে গেলেও কেউ সাড়া দেননি। দরজাও খোলেননি। সন্দেহ বাড়তে থাকায় বাড়ির পিছনে গিয়ে বৃদ্ধার বোন জানালা দিয়ে উঁকি দেন। তখনই তিনি জামাইবাবুকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তাঁরা পঞ্চসায়র থানায় খবর দেন। পুলিশ এসে ভিতর থেকে বন্ধ দরজা ভেঙে দেয়। ঘরে ঢুকে দেখতে পান, বিছানার উপর পড়ে রয়েছে বৃদ্ধার দেহ এবং পাশেই ঝুলছে বৃদ্ধের দেহ।

তবে তাঁরা আত্মহত্যা করেছেন নাকি বৃদ্ধ স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন কিনা, তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বৃদ্ধা। ফলে অসুস্থতার কারণে বিছানাতেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। আবার তাঁর স্বামীও তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে থাকতে পারেন! এখনও পর্যন্ত ঘুমের ওষুধের কোনও খালি স্ট্রিপ পাওয়া যায়নি। এখন বৃদ্ধ দম্পতির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তাঁদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।  

এক মাস পার, খোঁজ মেলেনি নেপালে বন্যায় আটকে পড়া হুগলির শিক্ষিকার, মায়ের ফেরার অপেক্ষায় ছেলেরা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

গরিব মহিলাদের আধার হাতিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা আত্মসাতের অভিযোগ, শান্তিপুরে সরব উপভোক্তারা

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

শহিদ জওয়ানকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, নিহত ৪

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু