এই মুহূর্তে

SIR নিয়ে সমস্যায় যৌনকর্মীরা, তিনটি ক্যাম্প খুলল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি: SIR নিয়ে সমস্যায় যৌনকর্মীরা, বিভিন্ন কারণে এখনো পর্যন্ত বহু যৌনকর্মী SIR ফর্ম ফিলাপ করেননি। অনেকেরই ভোটার তালিকায় নাম নেই। যাদের নাম আছে তাদের ২০০২ এর ম্যাচিং করা সামাজিক কারণে অসুবিধাজনক। সোনাগাছি সহ কলকাতার ৩ টি নিষিদ্ধপল্লীর(Red Light Area) যৌনকর্মীদের জন্য তাদের আবেদন ক্রমে নির্বাচন কমিশন বিশেষ ক্যাম্প খোলে মঙ্গলবার ।এই বিষয়ে বিভিন্ন সংগঠনের তরফ থেকে CEO অফিসে অভিযোগ জানানোর পর কলকাতার তিনটে যৌনপল্লীতে নির্বাচন কমিশনের তরফ থেকে বিশেষ ক্যাম্প করা হয় ।

সিইও আসার আগেই বিশেষ ক্যাম্প পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শশী পাঁজা(Sashi Panja) জানান, কোন যৌনকর্মী যাতে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত না হয় তা দেখবে রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দল। বছরের পর বছর যে যৌনকর্মীরা একাধিক লোকসভা ও বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করেছেন ভোট দিয়েছেন তাদের অধিকার রক্ষা করা তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য। কোন ডিটেনশন ক্যাম্প রাজ্যে হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন শশী পাঁজা। মঙ্গলবার কমিশনের তরফে যৌনপল্লীতে এই বিশেষ ক্যাম্পে উপস্থিত ছিলেন সিইও , অ্যাডিশনাল সিইও , ডিইও, ইআরও এবং বিএলও’রা ।

রাজ্যের নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল(CEO Manoj Agarwal) সাংবাদিকদের জানান, যাদের ২০০২ সালে ভোটার লিস্টে নাম থাকবে না এবং যাদের জন্ম সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশন বিশেষ ভাবে উদ্যোগ নেবে। কারোর যাতে ভোটের অধিকার চলে না যায়, সেদিকে নজর রাখবে নির্বাচন কমিশন। শুধু যৌনপল্লীতে নয় এর পাশাপাশি যেখানে বৃদ্ধাশ্রম রয়েছে যেখানে প্রতিবন্ধী মানুষজন থাকেন এবং যেখানে বিধবারা অনেকে একসঙ্গে থাকেন সেই সব এলাকা চিহ্নিত করেও ক্যাম্প করা হচ্ছে বলে দাবি করেন রাজ্যের নির্বাচন আধিকারিক।

বিগত কয়েকদিন আগে যৌনপল্লীর দুর্বার সংগঠনের সদস্যরা তাদের ভোটার লিস্টে বিভিন্ন গরমিলের কারণে কেন্দ্রীয় নির্বাচন কমিশন দফতরে গিয়ে বৈঠক করেন। তাদের সমস্যার কথা তুলে ধরেন। সেই মোতাবেক নির্ধারিত তারিখ অনুযায়ী ৯ ডিসেম্বর মঙ্গলবার ইলেকশন কমিশন থেকে একটি ক্যাম্প করা হয়। যৌনকর্মীদের ভোটার লিস্টে নাম থাকা, বাদ যাওয়া, সংশোধন প্রভৃতি বিষয়ে খতিয়ে দেখার কারণে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কসবায় চলন্ত গাড়িতে যুবতীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩, পলাতক ২

বঙ্গে শীতের বিদায় পর্ব শুরু, সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে পৌঁছবে

নির্বাচন কমিশনের দাদাগিরি! ৭ বাঙালি AERO-কে সরাসরি সাসপেন্ড

কোন প্রকল্পের সুবিধা পেলে মিলবে না ‘যুবসাথী’র টাকা? জেনে রাখুন

কসবায় চলন্ত গাড়িতে যুবতীকে শ্লীলতাহানি, পাঁচজনের বিরুদ্ধে এফআইআর, তদন্তে পুলিশ

রাজ্যসভা নির্বাচনে বাদ পড়তে চলেছেন কারা?‌ তৃণমূলের টিকিট পাচ্ছেন সাংবাদিক!‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ