মহার্ঘ হয়ে উঠছে বিদ্যুৎ, মুখ খুললেন মন্ত্রী অরূপ বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিন দিন বাড়ছে বিদ্যুতের মূল্য। মহার্ঘ হয়ে উঠছে বিদ্যুৎ। সরব হয়েছেন বিরোধীরা। এবার এই নিয়ে মুখ খুললেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। কেভিএ প্রতি নির্ধারিত চার্জ বাবদ বিদ্যুতের দাম বাড়ানোর অভিযোগ নিয়ে মুখ খুললেন তিনি। রাজ্যের তরফে কোন বাড়তি মাশুল ধার্য করা হয়নি বলেই জানালেন বিদ্যুৎমন্ত্রী।

বিদ্যুৎ প্রসঙ্গে অরূপ বিশ্বাস বলেন, ‘সরকার কোনও মাশুল বাড়ায়নি। ফিক্সড চার্জ বাবদ যে অর্থ বৃদ্ধি করা হয়েছে তা পুরোপুরি নিয়মের জন্য এবং সেই অঙ্কও যৎসামান্য।  কোনও গ্রাহককে এর জন্য ভোগান্তি পোহাতে হবে না’।  

বিদ্যুতের বিল আসার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,  “মিটারে যদি কোনও সমস্যা থাকে বা কোনও ভুল রিডিং হয়ে থাকে সেই সময় সমস্যা তৈরি হতে পারে। কিন্তু, তা যদি সংশ্লিষ্ট দফতরের নজরে আসে সেক্ষেত্রে তা অ্যাডজাস্ট করে দেওয়া হয়। ২০১৬ সাল থেকে বাংলায় বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়নি। এখনও তা প্রতি ইউনিটে এক এবং অপরিবর্তত (ইউনিট প্রতি ৭ টাকা ১২ পয়সা)”। 

অন্যান্য রাজ্যের তুলনায় ইউনিট প্রতি বিদ্যুৎ মাশুল অনেকটাই কম বলে দাবি করেছেন মন্ত্রী। নির্দিষ্ট চার্জ বাবদ যা মাশুল বেড়েছে তা অত্যন্ত অল্প বলে দাবি করেছেন তিনি। এই সামান্য অঙ্ক বৃদ্ধি করলেও এনার্জি চার্জ কমানো হয়েছে। গ্রাহকরা যাতে কোনোভাবেই অসুবিধায় না পড়ে সেদিকে নজর রাখা হয়েছে। বিরোধীদের অভিযোগ কার্যত উড়িয়ে দিয়ে স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন মন্ত্রী।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া