প্রচণ্ড ধৈর্য, অসীম শক্তি, আরজি কর-কাণ্ডে ভেঙে পড়েছিলেন, মুখ্যমন্ত্রীর জন্মদিনে আবেগী রচনা

আরজি কর-কাণ্ডের ঘটনার সময়ে সাংসদ-মন্ত্রীসভার সঙ্গে আলোচনার সময় ভেঙে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি চেয়েছিলেন রাজ্য পুলিশ ঘটনার তদন্ত করুক।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭০ তম জন্মদিনে আবেগী অভিনেত্রী সাংসদ রচনা বন্দোপাধ্যায়। চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে হুগলি থেকে ভোটে দাঁড়িয়েছিলেন রচনা বন্দোপাধ্যায়। বিপুল ভোটে জয়লাভ করে হুগলির নয়া সাংসদ হয়েছেন রচনা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজনীতিতে ডেবিউ করেই ব্যপক জনপ্রিয়তা পাচ্ছেন রচনা বন্দোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭০ তম জন্মদিনে একাধিক অজানা তথ্য একটি সংবাদ মাধ্যমকে জানালেন রচনা বন্দোপাধ্যায়। তাঁর কথায়, অভিনয় সূত্রে মুখ্যমন্ত্রীর কাছাকাছি আসার সুযোগ পেয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। বরাবরই তাঁকে স্নেহ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর মধ্যে ঠিক কি দেখে রচনাকে চব্বিশের নির্বাচনে দাঁড় করিয়েছিলেন তা অভিনেত্রী জানেন না। তবে একটা কথা ঠিক, আজ মুখ্যমন্ত্রীর জন্যেই তিনি সাংসদ হতে পেরেছেন। রাজনীতিতে যোগ দেওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আরও গভীর হয়েছে অভিনেত্রীর। নিজের সহকর্মীদের এবং বাংলার মানুষজন সকলকে সমান চোখে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রচনা এও বলেন, প্রয়োজনে যখনই মুখ্যমন্ত্রীকে হোয়াটসঅ্যাপ করেছেন, তিনি জবাব পেয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রতিদিনের রুটিনের বিষয়ে অভিনেত্রী-সাংসদ রচনা বন্দোপাধ্যায় জানিয়েছেন, নিজেকে সুস্থ ও কর্মক্ষম রাখতে নিয়মিত শরীরচর্চা করেন অভিনেত্রী। তাঁর দিন শুরু হয় শরীরচর্চার মাধ্যমে। রোজ সকালে ঘাম ঝরিয়ে তিনি হাঁটেন। প্রতিদিন ভোরে প্রায় ৪ মাইল হাঁটাহাটি করেন মুখ্যমন্ত্রী। তাই তিনি শারীরিকভাবে এখনও এতটা শক্তিশালী। এছাড়া তিনি কোনও তেল মশলা ঝাল জাতীয় খাবার পছন্দ করেন না। রকমারি ভর্তা, সব্জি দিয়ে ডাল ও পাতলা মাছের ঝোল পছন্দ করেন। অন্তর থেকেই আত্মবিশ্বাসী তিনি। তাই তো তাঁকে ঘিরে এত কটাক্ষ, সমালোচনা, নিন্দার ঝড়, কোন কিছুতেই মুখ্যমন্ত্রী কোনও প্রতিক্রিয়া জানান না। তাঁকে দেখে অনেককিছু শেখার আছে।

এরপর রচনা বন্দোপাধ্যায় ৯ অগস্ট কলকাতায় আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া সম্পর্কে রচনা বলেন, আরজি কর-কাণ্ডের ঘটনার সময়ে সাংসদ-মন্ত্রীসভার সঙ্গে আলোচনার সময় ভেঙে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি চেয়েছিলেন রাজ্য পুলিশ ঘটনার তদন্ত করুক। তবে পরে প্রশাসন সিবিআই-এর তদন্ত চাইলে তিনি বাধা দেননি। শুধু মুখ্যমন্ত্রীর একটাই লক্ষ্য ছিল, মৃতা এবং তাঁর পরিবার যেন সুবিচার পান। তাঁর মতে, এর আগেও অন্যান্য মুখ্যমন্ত্রীর আমলে বাংলায় একাধিক অন্যায় ঘটেছে, তখনও তিনি প্রতিবাদ করেছেন এবং এখনও সমস্ত অন্যায়ের প্রতিবাদ জানান। মস্তিষ্ক, বুদ্ধির পাশাপাশি মমতা তিনের সংমিশ্রণ মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর নিজের বাড়ি ছেড়ে যাননি, বাংলার তাঁদের কাপড় ভোলেননি। তাঁর কাপড় শান্তিপুর, ফুলিয়া থেকে আসে। অন্যায় করলে সহকর্মীদের স্নেহময়ী মায়ের মতো বকেন। আর প্রতিটি বাংলা ধারাবাহিক তিনি নিয়মিত দেখেন।

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

সাতসকালের বৃষ্টিতে সাময়িক স্বস্তিতে শহরবাসী

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত