চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্রিটিশ বিনিয়োগের অপেক্ষা, ইংল্যান্ড থেকে আসছেন ৪৯ জন প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি: ২০- ২১ এপ্রিল ধরে চলবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। সেই সভায় আদানি- আম্বানী তো থাকছেই, সেই সঙ্গে থাকছে দেশ- বিদেশের বহু শিল্পপতি। জানা গিয়েছে, ইংল্যান্ড থেকে প্রায় ৪৯ জন শিল্পপতি উপস্থিত হবেন। তবে বড়সড় ব্রিটিশ বিনিয়োগের অপেক্ষা মাত্র!  উল্লেখ্য, এর আগেই মমতা (Mamata) জানিয়েছিলেন তাঁর অন্যতম লক্ষ্য কর্মসংস্থান তৈরি। এই বিষয়ে একাধিকবার নামী শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছেন মমতা। শুধু তাই নয়, মুম্বাই গিয়েও বার্তা দিয়েছিলেন পশ্চিমবঙ্গে শিল্পের।

এর আগে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী (CM) উপস্থিত শিল্পপতিদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন। বলেছিলেন, দেশ বিদেশের পরিচিত শিল্পপতিদের এখানে প্রদর্শনী করতে বলুন। আবার জানা গিয়েছে, রাজ্যে ৫০ একর জমিতে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ই-বাস কারখানা গড় উঠতে চলেছে। সম্প্রতি নবান্নে এসে বৈঠক করেছে আদানি গোষ্ঠী। এবার ব্রিটিশ বিনিয়োগের সম্ভাবনা দেখা যাচ্ছে রাজ্যে। এত বড় প্রতিনিধি দল নিয়ে রাজ্যের আমন্ত্রণে ইংল্যান্ড (England) থেকে আসা কম কথা নয়। প্রসঙ্গত, দিল্লিতে গিয়ে বাণিজ্য সম্মেলন উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীকেও (PM) আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী।

ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারের কলকাতা দফতর থেকে জানা গিয়েছে, ইংল্যান্ডের সংস্থা ব্যবসা বাড়ানোর কথা ভাবছে। এই রাজ্যে বিনিয়োগ হবে বলে আশাবাদী দফতর।

Published by:

Share Link:

More Releted News:

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ