সুপ্রিম নির্দেশের পরেও শিক্ষক নিয়োগ নিয়ে মামলা হাইকোর্টে

প্রাথমিক শিক্ষা পর্ষদ গতকাল যে প্যানেল প্রকাশ করেছে তার নোটিফিকেশনকেই চ্যালেঞ্জ করে এদিন মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন করে ফের জটিলতা তৈরি হল রাজ্যের প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের(Teachers Recruitment in Primary School) ক্ষেত্রে। চলতি সপ্তাহের সোমবার সুপ্রিম কোর্ট(Supreme Court) নির্দেশ দিয়েছিল ২০২০ সালের আগে DL.ED প্রশিক্ষণপ্রাপ্ত এবং TET উত্তীর্ণ ৯ হাজার ৫৩৩ জনের নামের তালিকা প্রকাশ করতে হবে। দিতে হবে নিয়োগপত্রও। এমনকি সুপ্রিম কোর্ট এটাও জানিয়েছিল ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে থেকে যোগ্যদেরও চাকরি দিতে হবে। রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকা পদে শূন্যপদের সংখ্যা ১১ হাজার ৭৬৫। তার মধ্যে সুপ্রিম নির্দেশ মেনে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ গতকাল অর্থাৎ বুধবার রাতেই ৯ হাজার ৫৩৩টি পদ পূরণের জন্য মেধাতালিকা প্রকাশ করেছিল। অথচ এদিন অর্থাৎ বৃহস্পতিবার সেই প্যানেলকেই চ্যালেঞ্জ জানিয়ে নতুন করে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)।  

জানা গিয়েছে, গতকাল পর্ষদ যে ৯৫৩৩জনের প্যানেল প্রকাশ করেছিল কার্যত সেই প্যানেলের নোটিফিকেশনকেই চ্যালেঞ্জ করে এদিন মামলা দায়ের করার আবেদন জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলা আবার দায়ের করার অনুমতিও দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, B.ED ডিগ্রি নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য না হলেও DL.ED ডিগ্রি থাকা চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে হবে। কিন্তু এখন B.ED ডিগ্রি ও DL.ED ডিগ্রি থাকা চাকরিপ্রার্থীরা আদালতের দারস্থ হয়েছেন। তাঁদের দাবি, শুধু TET উত্তীর্ণরাই কেন চাকরির নিয়োগপত্র পাবেন? কেন B.ED ডিগ্রি ও DL.ED ডিগ্রি থাকা চাকরিপ্রার্থীরা সেই সুযোগ পাবেন না? এই প্রশ্ন তুলে দায়ের হওয়া মামলাটি আগামিকাল অর্থাৎ শুক্রবার শুনানির সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে।

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা, খোঁজ নেই তারকেশ্বরের প্রৌঢ়েরও

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম