যুবভারতীতে শনিবারের আইএসএল ম্যাচ উপলক্ষে বাড়তি মেট্রো পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার আইএসএল ম্যাচ। শেষ হবে রাত ১০টায়। ফলে যুবভারতী থেকে ফিরতে সমস্যায় পড়বেন সমর্থকেরা। তাই রাত ১০টার পরও বাড়তি মেট্রো চালানোর আবেদন করে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ। আবেদনে সাড়া দিল  মেট্রো কর্তৃপক্ষ। দুটি বাড়তি বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করে মেট্রো কর্তৃপক্ষ  রাখা হয়। তবে খুশি নন সমর্থকেরা।

শুধুমাত্র ম্যাচের জন্য শনিবার রাত ১০.০০ ও ১০.১০ নাগাদ বাড়তি মেট্রো চলবে।  সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী শেষ মেট্রো থাকে ৯.৪০ নাগাদ।   প্রথম মেট্রোটি সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে ছাড়বে ১০টায়। শিয়ালদহতে পৌঁছতে  সময় লাগবে ১০.০৭ মিনিটে।  দ্বিতীয় মেট্রোটি সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে ২২.১০ মিনিটে ছাড়বে। ১০.১৭ নাগাদ শিয়ালদহ পৌঁছাবে। এই দুটি বিশেষ পরিষেবা ফুলবাগান স্টেশনে থামবে। তাই সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগান স্টেশনে বুকিং কাউন্টারগুলি খোলা থাকবে। আর এতেই খুশি নন সমর্থকেরা।

তাঁদের দাবি, ম্যাচ শেষ হবে ১০.০০টায়। মেট্রো ছাড়ার সময়ও ১০.০০টা।  স্টেডিয়াম থেকে মেট্রো স্টেশনে পৌঁছে তাহলে কি করে মেট্রো ধরা যাবে। এমনকি দ্বিতীয় মেট্রোটির সময় ১০.১০। এই সময়ের ব্যবধানে তাহলে ম্যাচ শেষ হতেই তড়িঘড়ি ছুটতে হবে। তবে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, এখন আর কিছুই করার নেই। এই মুহূর্তে সময় পরিবর্তন করা মুশকিল। পরের ম্যাচগুলির ক্ষেত্রে ভাবা হবে।

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া