‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: বাতাসে বিষাদের সুর, চোখে বিদায়ের জল। বাপের বাড়িতে চারদিনের আনন্দ-উৎসব কাটিয়ে এবার কৈলাসে ফেরার পালা উমার। বিজয়া দশমীর আবহে মনখারাপের ছায়া বাঙালির মনে। আবারও একটা বছরের অপেক্ষা। আর সেই বিদায়বেলায় প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন। বিসর্জনের আগে কলকাতার বাবুঘাটে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বুধবার (২১ অক্টোবর) দুপুরের পর থেকেই কলকাতার বিভিন্ন ঘাটে শুরু হবে প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া। সেই আয়োজন ঘিরে নিরাপত্তা ও ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বাবুঘাটে পৌঁছন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার। প্রতিমা নিরঞ্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশকর্তাদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। ঘাটের নিরাপত্তা থেকে শুরু করে নিরঞ্জনের সামগ্রিক ব্যবস্থাপনা, সব দিকেই বাড়তি সতর্কতা নেওয়ার কথা জানানো হয়েছে।মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিসর্জন চলাকালীন যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নিরঞ্জনের কাজ শেষ হওয়ার পরেই শুরু হবে সাফাই অভিযান। যাতে ঘাট ও সংলগ্ন এলাকা দ্রুত পরিষ্কার করা যায়, সেই ব্যবস্থাও রাখা হচ্ছে। 

শুভেন্দু অধিকারী জানিয়েছেন  নিরাপত্তার কাজে যুক্ত থাকবে এনডিআরএফ।   এদিন চোরবাগানের ঘটনা নিয়েও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, দু মিনিটের ঘটনার জন্য চোরবাগানে মর্মান্তিক ঘটনা ঘটেছে। জানিয়েছেন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ২৫ জনের প্রাণ রক্ষা পেয়েছে। সেই সঙ্গেই বলেছেন, রাজ্য সরকারি চিকিৎসা ব্যবস্থায় খামতি রয়েছে। পুলিশে দীর্ঘদিন ধরে নিয়োগ হয়নি বলেও জানিয়েছেন শুভেন্দু। 

‘চিরজীবনের মতো পৃথিবী ছেড়ে চলে যেতাম…’, গুলিকাণ্ডের পর প্রথম মুখ খুললেন টাইগার শ্রফ

হালুয়া-ক্ষীর বাদ দিন, বাড়িতেই বানিয়ে ফেলুন গুড়ের মিষ্টি দোসা, রইল রেসিপি

বিদেশের মাটিতে স্বামী-মেয়েকে নিয়ে ‘দশেরা’ উদযাপন প্রিয়াঙ্কার, মালতির পা ধুয়ে পুজো তারকা দম্পতির

বিসর্জনের আগে মাকে খাওয়ানো হয় পান্তা ভাত-কচুশাক! টাকিতে অটুট ৩০৭ বছরের ঐতিহ্য

আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে

SBI-তে বড়সড় সাইবার হানা, ৩,৮৯৭ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস!

একাদশীতে অফিস অথচ হ্যাংওভারে নাজেহাল? ৬টি পানীয় করবে মুশকিল আসান

প্রয়াত পপ গায়ক জাস্টিন বিবারের প্রাক্তন প্রেমিকা সাহারা রে, বয়স হয়েছিল ৩৪ বছর

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

সিঁদুর খেলার আনন্দ মাটি করবে বৃষ্টি! দশমীর বিকেলে কেমন থাকবে আবহাওয়া?

বিসর্জনে দুর্ঘটনা এড়াতে বাড়তি তৎপরতা! কলকাতায় দায়িত্বে ১২ আইপিএস, ঘাটগুলিতেও বিশেষ ব্যবস্থা

প্রথম একাদশে এখনই জায়গা নয়! বৈভবকে কেন অপেক্ষা করতে হবে, জানালেন শ্রেয়স

পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে আটকে রাখার অভিযোগ! ৫০ হাজার টাকা জরিমানার দাবি আপের