কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার ভুয়ো ডাক্তার

কলকাতা মেডিকেল কলেজ থেকে আটক করা হল এক ভুয়ো ডাক্তারকে। মঙ্গলবার এমার্জেন্সি বিভাগ থেকে ওই ভুয়ো ডাক্তারকে আটক করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভুয়ো ডাক্তারের হদিশ শহরে। কলকাতা মেডিকেল কলেজ থেকে আটক করা হল এক ভুয়ো ডাক্তারকে। মঙ্গলবার কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিভাগ থেকে ওই ভুয়ো ডাক্তারকে আটক করা হয়েছে।

অভিযোগ, এদিন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিভাগে বসে ওই যুবক রোগী দেখছিলেন। এমনকি ডাক্তারদের মত সাদা কোট পরে রোগী দেখছিলেন বলে অভিযোগ। আর এর পর বউবাজার থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। কেন তিনি এই ভাবে রোগীদেরকে ঠকাচ্ছিলেন তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার এমন কর্মকাণ্ডের পেছনে অন্য কারও ইন্ধন রয়েছে কি না তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।

এর আগে গত মার্চ মাসে কলকাতায় ভুয়ো ডাক্তারের হদিশ মেলে। রবীন্দ্র সরোবর থানার পুলিশ ২ জনকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, এক চিকিৎসকের নাম এবং পরিচয় ব্যবহার করে ব্যবসা খুলে বসেছিল দুই ভুয়ো ডাক্তার।দিনের পর দিন রোগীদের বোকা বানাতেন বলে অভিযোগ তাদের বিরুদ্ধে। চলতি বছরের ৮ ই ফেব্রুয়ারি রবীন্দ্র সরোবর থানায় একটি অভিযোগ জানান এক চিকিৎসক। অভিযোগ, ওই চিকিৎসকের পরিচয় ও ডিগ্রি লেখা প্যাড অসাধুভাবে কেউ বা কারা ব্যবহার করছে। এরপরই পুলিশের তৎপরতায় সল্টলেক থেকে দু’জনকে গ্রেফতার করা হয়। ২০১৯ সাল থেকে অভিযুক্ত দু’জন ভুয়ো পরিচয় দিয়ে চিকিৎসা চালাতেন বলে অভিযোগ। একজন নাম করা চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর চুরি করে ত্বকের চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে কাজ করতেন। বাঁকুড়া, ঘাটাল, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় চেম্বার খুলে তারা জালিয়াতি করত বলে অভিযোগ।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট