ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমতে শুরু করেছে। ইতিমধ্যেই একাধিক নেতা গ্রেফতার হয়েছেন। এবার প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে তাঁর গ্রেফতারির দাবি তুলল বিজেপি।

বুধবার সকালে বিজেপি কর্মী সঞ্জয় পয়রা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ২০২৪ সালের ৭ নভেম্বর সন্দেশখালিতে তৃণমূলের একটি সভায় মহিলাদের উদ্দেশে কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম। পাশাপাশি প্রধানমন্ত্রীকে নিয়েও অপমানজনক ও ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগ। সঞ্জয় পয়রার দাবি, ওই ঘটনার ভিডিও তাঁদের কাছে রয়েছে। তিনি জানান, ঘটনার সময়ও অভিযোগ জানাতে থানায় এসেছিলেন। কিন্তু তখন পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। বর্তমানে সেই ঘটনার ভিত্তিতেই ফের অভিযোগ দায়ের করা হয়েছে। এখানেই শেষ নয়। বিজেপি কর্মীর অভিযোগ, ২০২৪ সালের ৩ জুলাই একটি সরকারি অনুষ্ঠানে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যও করেছিলেন তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেই সময়ও থানায় অভিযোগ জানানো হলেও তা গ্রহণ করা হয়নি বলে দাবি তাঁর। অভিযোগ দায়েরের পর সঞ্জয় পয়রা বলেন, ‘মহিলাদের অসম্মান, প্রধানমন্ত্রীকে কটূক্তি এবং ধর্মীয় বিভাজনমূলক মন্তব্যের জন্য ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আমরা তাঁর গ্রেফতারির দাবি জানাচ্ছি।’

আরও পড়ুনঃ যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

পাশাপাশি তিনি পুলিশের ভূমিকায় পরিবর্তনের কথাও উল্লেখ করেন। তাঁর বক্তব্য, আগে অভিযোগ জানাতে গেলে পুলিশ তা গ্রহণ করত না।  এখন পরিস্থিতি বদলেছে এবং পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে বলেও দাবি করেন তিনি। রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক মহলে এই অভিযোগ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও অভিযোগের বিষয়ে ফিরহাদ হাকিমের কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। 

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’