পর্ণশ্রীতে ভুয়ো সোনার গয়নায় ১১লক্ষ টাকার প্রতারণা, এফআইআর দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি :  ভুয়ো সোনার গয়না নিয়ে প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের। পর্ণশ্রী থানা এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নকল সোনা বন্ধক রেখে ১১ লাখ টাকার প্রতারণা। এমনই অভিযোগ উঠেছে। তদন্তে নেমে ১১ লক্ষ টাকার গয়না উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে,কলকাতাতে রমরমা নকল সোনার কারবার। এই ঘটনায় গত ২২ তারিখ খুন হয়েছিল মহেন্দ্র সিং   আহত হন দীপক সিং। এই ঘটনায় চন্দন ঘোষ নামে এক ব্যবসায়ী সহ ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। ২০২২ সালে কয়েকজন ব্যক্তি নিজেদের সোনার ব্যবসায়ীর পরিচয় দিয়ে সোনার গয়না বন্দক রেখেছিল এক ব্যবসায়ী চন্দন ঘোষের কাছে। ওই সোনার গয়না রেখে প্রায় ১১ লক্ষ টাকা বন্দক নিয়েছিলেন তাঁরা। কিন্তু দীর্ঘ সময় চলে গেলেও চাকা ফেরৎ দেওয়া তো দূর গয়নাগুলো ছাড়াতেও আসেননি। এরপরেই সন্দেহ হয় ঘোষ দম্পতির। এরপরেই ওই গয়নাগুলো পরীক্ষা করে দেখা যায়, সেগুলো নকল। তখনই বুঝতে পারেন তাঁরা প্রতারিত হয়েছেন। এরপরেই বেহালার পর্ণশ্রী থানায় নকল সোনা রেখে আর্থিক প্রতারণার অভিযোগ জানিয়েছেন প্রতারিত ব্যবসায়ী চন্দন ঘোষের স্ত্রী শম্পা ঘোষ। অভিযোগ পেয়ে তদন্ত নেমেছে পর্ণশ্রী থানার পুলিশ।

অভিযোগ ওঠার পরেই প্রশ্ন উঠছে, যখন বন্দক দিয়ে টাকা দেওয়া হয়েছে, তখন গয়নাগুলো পরীক্ষা করে দেখা হয়নি কেন? স্বর্ণ ব্যবসায়ীদের বিশ্বাস করে ১১ লক্ষ টাকা কীভাবে দিয়ে দিলেন ওই ব্যবসায়ী? ২০২২ সালে ঘটনাটি ঘটেছে। এতদিন পর অভিযোগ কেন জানানো হচ্ছে? অভিযুক্তদের সঙ্গে অভিযোগকারীদের সম্পর্ক কেমন, এর আগে ২ পক্ষের মধ্যে কী কী কথা হয়েছে, জানতে চেয়েছে পুলিশ। ঘটনার তদন্তে অভিযান শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ। কে বা কারা এই ঘটনায় জড়িত জানতে চাইছেন তদন্তকারীরা

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১