চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিজাম প্যালেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩ ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে নিজাম প্যালেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকালে ক্যামাক স্ট্রিটের সন্নিকটে সিবিআইয়ের  এই অফিসের ছয় তলায় আগুন লেগে যায়। খবর পেয়েই  ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকলের তিনটি ইঞ্জিন। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ। আচমকাই নিজাম প্যালেসে আগুন লাগায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ।

তবে কী করে আগুন লাগল তা এখন জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিজাম প্যালেসের  ছয়তলায় দুটি সিলিন্ডার, আভেন রয়েছে। রান্নার করার জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আর  ওই তলায় কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের কোয়ার্টার্স রয়েছে । স্বাভাবিকভাবেই আচমকাই আগুন লেগে যাওয়ায় ছড়িয়েছে উত্তেজনা।   ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। দমকল সূত্রে খবর, আপাতত আগুন নিয়ন্ত্রণে ।

উল্লেখ্য, সোমবার রাতে আর্থিক দুর্নীতি কাণ্ডে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। ইতিমধ্যেই তাঁকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ পর সেখান থেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে আলিপুরের বিশেষ আদালতে পেশ করবে সিবিআই । ঠিক তার আগে সিবিআই দফতরে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  বলা বাহুল্য, সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্রীয় বাহিনী ৷  তাই আগুন লাগার খবর পেয়ে  সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে যান ।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ