বিজেপির অভিযোগের জবাব দিলেন ফিরহাদ, ‘ষড়যন্ত্র’ বললেন সুব্রত

ভোটের দিনই টুইট করে দলনেত্রীর হয়ে ভোট চাওয়া নিয়ে নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছিল বিজেপি। বৃহস্পতিবার হাই ভোল্টেজ ভবানীপুর উপনির্বাচন নিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের দিনই টুইট করে দলনেত্রীর হয়ে ভোট চাওয়া নিয়ে নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছিল বিজেপি। বৃহস্পতিবার হাই ভোল্টেজ ভবানীপুর উপনির্বাচন নিয়ে সকাল থেকেই শাসক ও বিরোধী দলের তরজা শুরু হয়েছিল এই টুইট বিতর্ক নিয়ে। রাজ্য়ের দুই বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিল বিজেপি। তাঁদের দাবি ছিল ভোটারদের প্রভাবিত করছেন এই দুই তৃণমূল নেতা তথা রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী। বেলার দিকে দুজনেই বিজেপির অভিযোগের কড়া প্রতিক্রিয়া দিলেন।

সুব্রত মুখোপাধ্যায়ের দাবি, তিনি কোনও রকম টুইট করতেই জানেন না। তাই তাঁর কোনও টুইটার অ্যাকাউন্ট নেই। তিনি জানিয়ে দিয়েছেন, কে বা কারা তাঁর নামে টুইটার অ্যাকাউন্ট তৈরি করে এই কাণ্ড ঘটিয়েছে সেটা জানতে তিনি লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করছেন। সুব্রতবাবুর কথায়, আমাকেও জানতে হবে কোন সয়তান এই কাণ্ড করল। পুলিশ নিশ্চই তাঁকে খুঁজে বার করবে। পরে অবশ্য তাঁর টুইটার অ্য়াকাউন্ট নিয়ে কলকাতার শেক্সপিয়র সরনি থানার দ্বারস্থ হয়েছেন সুব্রত মুখোপাধ্যায়।

অপরদিকে, টুইট বিতর্কের জবাব দিলেন ফিরহাদ হাকিমও। তিনি জানালেন, আমি কোনও প্রার্থীর নাম করে টুইট করিনি। পেন-কলম আছে অভিযোগ জানাবে, চিঠি পেলে নিশ্চই জবাব দেব। ফিরহাদের পাল্টা অভিযোগ, সকাল থেকে অমিত মালব্য টুইট করছেন, তাঁকে কিছু বলছেন না কেন? তিনি আরও বলেন, এই ধরণের কাজ করে থাকে অর্জুন সিংয়ের মতো মানুষরা করে নিজেদের এলাকায়। ব্যারাকপুরে এই কাজই করেন অর্জুন। আমি দুর্বল লোক, মানুষের জন্য় কাজ করি। আসলে হেরে যাবেন বুঝতে পেরেই আমাকে আক্রমণ করা হচ্ছে।

                                             সপরিবার ভোট দিলেন ফিরহাদ হাকিম

বৃহস্পতিবার দুপুরে চেতলা বয়েজ স্কুলে ভোট দিতে সপরিবার পৌঁছে যান ফিরহাদ হাকিম। লাইনে দাঁড়িয়েই তাঁরা ভোট দিলেন। ভোট দিয়ে বের হয়ে কলকাতার মুখ্য প্রশাসক জানালেন, তিনি কোনও অন্যায় কাজ করেননি। দলের হয়ে ভোট চাওয়ার অধিকার আমার আছে। তিনি ভোটারদের প্রভাবিত করছেন এই অভিযোগও উড়িয়ে দিয়ে ফিরহাদ হাকিম বলেন, আমি কোনও প্রর্থীর নাম নিইনি। রাজ্য়ের তিন আসনেই আমাদের প্রার্থী রয়েছে। দলের একজন সদস্য হিসেবে আমি সাধারণ মানুষের কাছে ভোট চাইতেই পারি। এটা অনৈতিক কোনও কাজ নয় বলে জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম। তিনি আরও বলেন, আমি সকাল থেকেই এলাকায় এলাকায় ঘুরছি ভোট পরিচালনা করতে। কিন্তু কোনও বুথে ঢুকিনি, বুথের বাইরে তৃণমূলের ক্যাম্প অফিসে বসেই ভোটের শতাংশ জেনেছি।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার