চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবাসরীয় সকালে চেতলার রাস্তায় ফিরহাদ হাকিম, করলেন জনসংযোগ

নিজস্ব প্রতিনিধি : ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে রবিবাসরীয় প্রচারে ফিরহাদ হাকিম। চেতলায় নিজের এলাকাতে জনসংযোগ সারলেন তিনি। এলাকার মানুষের হাতে তুলে দিলেন লিফলেট। সেখানে লেখা, ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা।’ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সমস্যার কথাও শুনলেন ফিরহাদ হাকিম।

রবিবার সকালে চেতলায় নিজের এলাকাতে সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন। কথা বলেন। তাঁদের অভাব অভিযোগের কথা শোনেন। জনপ্রতিনিধিকে সামনে পেয়ে নিজেদের সমস্যার কথাও তুলে ধরেছেন সাধারণ মানুষ। তিনি এদিন বলেছেন, নির্বাচন এল কি গেল, তাতে কিছু যায় আসে না। মানুষের পাশে থাকাই দরকার। আক্রান্ত হলেও মানুষের পাশেই থাকারা কথা বলেছেন। বিজেপি বড় বড় কথা বলে। মানুষের সঙ্গে কথা বলতেই আজ বেরিয়েছেন। বাংলাকে আবার জেতাতে হবে। বাংলার সম্মান লুন্ঠিত হতে দেওয়া যাবে না। ভিন রাজ্যের লোক এসে ইট, পাথর মারবে, সেটা মেনে নেওয়া যাবে না। বাংলা মানুষের পাশে ছিল, আছে থাকবে।

তিনি আরও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন। শশী পাঁজার বাড়িতে হামলা নিয়েও বিজেপিকে নিশানা করেছেন তিনি। বলেছেন, যতই হামলা করা হোক, বাংলাই জিতবে। আঘাত করলে রক্তপাত হবে, কিন্তু মানুষের পাশে থাকবে তৃণমূল। বিহার উত্তরপ্রদেশের গুন্ডাদের সংগঠন এই বিজেপি। তারা তাদের কাজ করেছে। আমরা আমাদের কাজ করব। শান্তিপূর্ণভাবে মানুষের কাছে যাওয়া হবে। মানুষের আদালতে এত বিচার হবে। রবিবারই ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ। তার আগেই জনসংযোগ সারলেন ফিরহাদ হাকিম।  

 

Published by:

Share Link:

More Releted News:

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

বাইকবাহিনীর দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ, সময় বেঁধে দিল কমিশন

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ