পাহাড়পুরে বাড়ি ভাঙার কাজ স্থগিত ,আদালতে গেলেন বাড়ির মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার গার্ডেনরিচের পাহাড়পুরে বিপদজনক বাড়ি কলকাতা পুরসভা ভাঙ্গার কাজ শুরু করার পরেই সেখানে বাসিন্দারা বাধা দিতে শুরু করে। এ নিয়ে কলকাতা পুরসভার কর্মীদের সঙ্গে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের একাংশের। পুলিশ গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করে। কিন্তু ভাঙার কাজ চলাকালীন ওই বাড়ির মালিক হাইকোর্টের(High Court) ডিভিশন বেঞ্চে বিষয়টি নিয়ে আবেদন জানান।আদালত সেই আবেদন গ্রহণ করে। এরপরই কলকাতা পুরসভা আদালতের পরবর্তী নির্দেশের জন্য ওই ভাঙ্গার কাজ আপাতত স্থগিত রাখে।কলকাতায় বেআইনি বাড়ি ইতিমধ্যেই নোটিশ দিয়ে ভাঙার কাজ শুরু হয়ে গেছে।

যাদেরকে নোটিশ দিয়ে হেয়ারিং- এ ডাকা হয়েছিল তাদের অনেকেই আদালতের শরণাপন্ন হয়েছে। কোর্ট যখন বিচার করে বিষয়টি দেখছে তখন সেখানে অহেতুক হস্তক্ষেপ করাটা উচিত নয়। বৃহস্পতিবার পার্ক সার্কাসে ইফতার পার্টির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim) । তিনি বলেন,আমরা কোর্টের উপর বিশ্বাসী। আমরা মনে করি আদালত সমস্ত দিক বিচার করে যথার্থ রায় দেবে। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন চলাকালীন জাস্টিস অশোক গাঙ্গুলিকে মেয়র ফোন করেন। সেই প্রসঙ্গে মেয়র বলেন,জাস্টিস অশোক গাঙ্গুলী সঙ্গে আমার সম্পর্ক ভালো। উনি বৃহস্পতিবার একটা প্রেস কনফারেন্স করে বেআইনি বাড়ি নিয়ে তার বক্তব্য রাখছিলেন।

সংবাদ মাধ্যমে তা দেখে আমি তাকে ফোন করি। অনেক বিষয় আছে যেগুলি হয়তো পাবলিকলি আলোচনা করা যায় না। জাস্টিস অশোক গাঙ্গুলি(Justice Asok Gangully) যে অভিযোগগুলি করছিলেন তার সাথে বর্তমান পুরো বোর্ডের অনেকাংশেই কোন সম্পর্ক নেই। তবু আমরা বলেছি আইন মেনে আইনের পথ ধরেই এই সমস্যার সমাধান করা হবে। লোকসভা নির্বাচনের পর আগামী ৯ জুন প্রেস কনফারেন্স করে সংবাদ মাধ্যমের সামনে আমরা আমাদের বক্তব্য তুলে ধরব। এখন যেহেতু নির্বাচন আচরণবিধি চলছে তাই অনেক কিছুই বলা যাবে না বলে মেয়র জানান। তার মন্তব্য বৃহস্পতিবার গার্ডেনরিচের পাহাড়পুরে বেআইনি বাড়ি ভাঙতে গিয়ে যে ঝলক দেখলাম এর হাজার গুণ হতে পারে। আইনশৃঙ্খলা বিষয়টি একটি গুরুত্বপূর্ণ। তাই যা কিছু হবে আইন মেনেই হবে। ফাঁকা অংশ আগে ভাঙা হবে। যেখানে মানুষ বাস করবে তাদেরকে সরিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক