এই মুহূর্তে

তাপপ্রবাহ নিয়ে শহরবাসীকে সতর্কবার্তা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে অত্যন্ত তাপপ্রবাহ চলছে। মানুষ অসুস্থ হয়ে যাবে। এত গরমে লু এর মত পরিস্থিতি। আমরা কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। যেখানে আমরা অ্যাম্বুলেন্স তৈরি রাখতে বলেছি। শুক্রবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ(Mayor Firhad Hakim) হাকিম চেতলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন। তিনি বলেন,যাতে মানুষ অসুস্থ হলে সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া যায় তার জন্য রাজ্য সরকার তৎপর।

কোথাও যাতে জলের সংকট না হয়। মানুষ ঠিক মত জল পায় আমরা সেটা দেখব বলে মেয়র জানান। এছাড়া রাজ্য সরকারের তরফ থেকে ও বলা হয়েছে যতটা সম্ভব হলে পারলে সাধারণ মানুষ যাতে দুপুর বেলা বাড়ি থেকে যায়।মানুষ যেনো না বেরোয়। পৌরকর্মীদের সকালে কাজ করতে বলেন তিনি। দুপুরে ১২ টার আগে কাজ শেষ করে যাতে ১২ টা থেকে বিকেল ৪ টে কেউ কাজ না করেন সেই পরামর্শ দেন ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি জল সরবরাহ বিষয় বলেন সব জায়গায় জল আছে। কম বেশি সব জায়গায় জল আছে। এই সময় যেহুতু গঙ্গার জল স্তর কমে যায়। সেই কারণে যখন জল উঠে তার সঙ্গে কাদা উঠে। ফলে জলকে পরিষ্কারের করার জন্য একটু জলের গতি কমে যায় বলে জানান মেয়র।

তিনি আরো জানান যে ,এই সময় টিউব হুইল গুলিতে জলের স্তর নিচে থাকে। আমরা চেষ্টা করছি যাতে কোনো জায়গায় জল সরবরাহ বিঘ্নিত না হয় বলে জানান তিনি। গরমের সময় মানুষ তিন গুন বেশি জল ব্যাবহার করেন। জল তো বাড়ে না । কিন্তু জলের চাহিদা বেড়ে যায়। তবে কলকাতায় কোনো জলের সংকট নেই বলে দাবি করলেন কলকাতা পৌর সংস্থার মেয়র ফিরহাদ হাকিম। এছাড়া পাম্পিং স্টেশন(Pumping Station) থেকে দূরে থাকা অঞ্চলগুলোতে জলের ট্যাংকের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি।

তবে পৌর স্কুলে গরমের সময় বাচ্চাদের স্কুলে আসা বাধ্যতামূলক নয়। তাদের অসুবিধা হলে তারা স্কুলে না ও আসতে পারে। তবে সময় এগিয়ে নিয়ে আসার বিষয় শিক্ষা দফতর দেখবে বলে জানালেন তিনি। তবে পৌর স্কুলগুলি যে সব সকালে চলছে। সেটা একই ভাবে চলবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ