চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আগে শহরে হত ,এখন গ্রামীণ এলাকায় ডেঙ্গু হচ্ছে : ফিরহাদ

নিজস্ব প্রতিনিধি:আগে শহর অঞ্চলে ডেঙ্গু হত । এখন গ্রামীণ এলাকায় ডেঙ্গু হচ্ছে। শুক্রবার কলকাতা পুরসভায় ঠিকা টেনেন্ট সংক্রান্ত একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim)।আজকে KMC তে ঠিকা টেনেন্ট যারা রয়েছেন, তারা ব্যাংকের লোন পাবেন। ঠিকঠাক যদি বিল্ডিং তৈরি হয় আমরা সুস্থ পরিবেশের থাকতে পারব। আগে যেটা বছরের পর বছর লিস ডিড নিয়ে সময় লাগত, এখন সেটা ১৫ দিনের মধ্যে পাওয়া যাবে।

যে বাড়িতে মালিকানা নেই ,সেখানে বাংলা বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে জানান মেয়র। এদিন অঞ্জলী বোসকে ঠিকা টেনেন্ট হিসাবে লিজ ডিড তুলে দেন মেয়র। তিনি বলেন, একটা বিরাট বাড়ি নেই। কিন্তু মানুষের একটা স্বপ্ন থাকে। ১৫ দিনের মধ্যে যদি ঠিকা টেনেন্ট কাগজ ঠিক থাকলে তাদের কে সেনকশন প্ল্যান দিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত ১৬ টি অনুমতি দিয়ে দেওয়া হয়েছে বলে জানান মেয়র। ৪০ টার মধ্যে ১৬ টা দেওয়া হয়েছে।

কালকে মুখ্যসচিব(CS) একটা বৈঠক করেছেন। সেখানে পরিকাঠামো তৈরি করতে নির্দেশ দিয়েছেন। আগে শহর অঞ্চলে ডেঙ্গু হত । এখন গ্রামীণ এলাকায় ডেঙ্গু হচ্ছে। আগে কাচা বাড়ি থাকত। কিন্তু এখন গ্রামীণ বাড়ি ও পাকা হয়ে যাচ্ছে। যার ফলে জল জমছে এবং ডেঙ্গু গ্রামীণ এলাকায় বেশি হচ্ছে বলে জানান মেয়র(Mayor)। তিনি বলেন,মশার অভিযোগ আসছে। যেখানে বন্ধ বাড়ি সেই সব বাড়ি থেকে অভিযোগ আসছে। আমরা বিল্ডিং বিভাগকে বলেছি ভেঙে দিতে। এখনই ডেঙ্গু নিয়ে সেই ভাবে ভাভাচ্ছে না। শুধু মাত্র চিকিৎসা কেন্দ্র গুলিতে দুই একট ডেঙ্গু কেস আসছে।

শহরে বেআইনি নির্মাণ হলে সেটা ভাঙতে হবে। মেয়র বলেন,এটা কাউন্সিলরদের কিছু করার নেই। আইন আছে সেটা আইনের মত চলবে। কোনো কাউন্সিলর দাড়াতে পারে না। যদি কেউ দাড়িয়ে থাকে সেটা অন্যায় করেছে। আমদের কাজ হচ্ছে মানুষের সেবা করা।মানিকতলাতে(Manicktala) বেআইনি বাড়ি নিয়ে বিচারপতি মন্তব্য নিয়ে মেয়র বলেন বেআইনি বাড়ি ভাঙ্গার জন্য একটা প্রক্রিয়া আছে। আগের তুলনায় ২০০ শতাংশ বেশি বাড়ির ভাঙ্গার কাজ করছি। আমরা পুলিশ থেকে সহযোগিতা পাচ্ছি। যেখানে আইনি মামলা হয়ে রয়েছে সেখানে কাজ হচ্ছে। বুলডোজার নিয়ে ভেঙে দাও গুড়িয়ে দাও। সেটা আমরা করতে চাই না। আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বেআইনি বাড়ি ভাঙ্গার কাজ করছি বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।

Published by:

Share Link:

More Releted News:

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ