ঠনঠনিয়া এলাকায় জল জমা বন্ধ হলে, নেতাজির স্বপ্ন পূরণ হবে : ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতাজি সুভাষচন্দ্র বসু ঠনঠনিয়া কালীবাড়ি এলাকা নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আমাদের পূরণ করতে হবে। তিনি মেয়র থাকাকালীন একবার খুব বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতে এত জল জমেছিল, যে তিনি নিজে গামবুট পড়ে ঠনঠনিয়া কালীবাড়ির সামনে পৌঁছেছিলেন। যেদিন ঠনঠনিয়া কালিবাড়ি এলাকায় জল জমা কলকাতা পুরসভা বন্ধ করতে পারবে ,সেদিন নেতাজির স্বপ্ন পূরণ হবে। সোমবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্ম দিবসে তাকে স্মরণ করতে গিয়ে এই মন্তব্য করেন কলকাতা কর্পোরেশনের বর্তমান মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim)।

এদিন কলকাতা পুরসভায় উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র। এরপর নেতাজির প্রতিকৃতিতে মাল্য দান করে, বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ঠনঠনিয়া কালী বাড়িতে জল জমা বন্ধ করা তার কাছে এক বড় চ্যালেঞ্জ। সেই জায়গায় যাতে জল না জমে তার জন্য সুষ্ঠু পরিকল্পনা করতে তিনি কলকাতা পুরসভার ডিজি(DG) ড্রেনেজকে সমস্ত দায়িত্ব দিয়েছেন । নেতাজির স্মৃতিচারণা করতে গিয়ে মেয়র বলেন, সুভাষচন্দ্র বসু (Subhas Chandra Basu)তাঁর জীবনের অধিকাংশ সময় এই শহরে কাটিয়েছিলেন । কলকাতার কর্পোরেশনের তিনি মেয়র ছিলেন। যা অত্যন্ত গর্বের। বাড়ির পাশের ছেলেমেয়েগুলি যাতে স্কুলে পড়ার সুযোগ পায়,তার জন্য তিনি কর্পোরেশন পরিচালিত স্কুল তৈরি করার পরিকল্পনা নিয়েছিলেন।

নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে কলকাতা পৌরসভার(KMC) মেয়র বলেন, ‘তোমার দেখানো পথে আমরা যেন আমাদের কর্পোরেশনকে চালিয়ে নিয়ে যেতে পারি’। যেদিন ঠনঠনিয়া কালিবাড়ি এলাকায় জলজমার সমস্যা পুরোপুরি মিটে যাবে ,সেদিন নেতাজির স্বপ্ন পূরণ হবে বলে মেয়র দাবি করেন ।একই সঙ্গে দেশকে একসাথে এগিয়ে নিয়ে যেতে এবং হিন্দু মুসলিম সকলকে সঙ্গে নিয়ে দেশের জন্য প্রাণ দেওয়ার ক্ষেত্রে যে ব্রত তিনি গ্রহণ করেছিলেন তাকে আগামী দিনে বাস্তব রূপ দেওয়ার ওপরেই জোর দেন মেয়র ফিরহাদ হাকিম। দিন কলকাতা পুরসভায় নেতাজি সুভাষচন্দ্র বসু মেয়র থাকাকালীন যে চেয়ার ও টেবিলের সামনে বসেছিলেন, সেই একটি দুষ্প্রাপ্য ছবিরও উদ্বোধন করা হয়।

এরপর ফিরহাদ হাকিম নবান্নে(Nabanno) গিয়ে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং তাকে শ্রদ্ধা জানান ।নেতাজির ১২৬ তম জন্মদিন উপলক্ষে সোমবার সকালে দক্ষিণ কলকাতার চেতলা(Chetla) শান্তি সংঘ ক্লাবে জাতীয় পতাকা উত্তোলন করে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ফিরহাদ হাকিম। তিনি ৮২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা দিয়ে যে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ করে তাতে অংশগ্রহণ করেন।

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়