সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের ফল নিয়ে মন্তব্য এড়ালেন ফিরহাদ

আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে সাগরদিঘির উপনির্বাচনের ফল তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে (Sagardighi By Election) পরাজয় হয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC)। রাজ্যের শাসকদলের প্রার্থীকে হারিয়ে বিধানসভায় একটি আসন নিশ্চিত করেছে কংগ্রেস। ইতিমধ্যে পরাজয়ের কারণ নিয়ে জোড়াফুল শিবিরের অন্দরে শুরু হয়েছে পর্যালোচনা। সেই আবহে সংবাদমাধ্যমের সামনে সাগরদিঘি উপনির্বাচনে পরাজয় নিয়ে মন্তব্য এড়ালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

শুক্রবার কলকাতা পুরসভায় মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে সাংবাদিকরা সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূলের পরাজয় নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এটা মিডিয়ায় বলবো না, আমার দলকে আমি বলব।’ উল্লেখ্য আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে সাগরদিঘির উপনির্বাচনের ফল তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বৃহস্পতিবার সাগরদিঘির ফল পঞ্চায়েত নির্বাচনের আগে জনমতের প্রতিফলন বলে মত বিশেষজ্ঞদের।

সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ২২,৯৮০ ভোটে হারিয়ে জয়ী হন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। গত বিধানসভায় সাগরদিঘিতে প্রায় ৫০ হাজার ভোটে জিতেছিল তৃণমূল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী, অধুনা প্রয়াত সুব্রত সাহা  বিপুল ভোটে জেতার দু বছরের মধ্যে কীভাবে ফলে এত পরিবর্তন হল তা নিয়ে বিশ্লেষণে বসেছে তৃণমূল।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য