দুর্নীতি করা আর মায়ের মাংস কেটে খাওয়া দুটি সমান : ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের মধ্যে থেকে যে বা যারা চাকরির নামে দুর্নীতি করেছেন, টাকা নিয়েছেন, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকার থেকে মায়ের মাংস কেটে খাওয়া সমান। সোমবার বছরের প্রথম দিনে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি আরোও বলেন,বিজেপির মত অত্যাচারী এবং কোরাপটেড পার্টি বিরুদ্ধে এদেশের সমস্ত বিরোধী মনোভাবাপন্ন দলগুলিকে একত্রিত ভাবে লড়াই করতে হবে।বিগত দিনে বিজেপির হাতে গুজরাট থেকে শুরু করে হাতরাশ উত্তরপ্রদেশ সহ একাধিক জায়গায় যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, যে ধরনের জনবিরোধী একের পর এক নীতি নেওয়া হচ্ছে ,তার থেকে মানুষকে মুক্তি দিতে সমস্ত রাজনৈতিক দলগুলিকে এক ছাতার তলায় এসে লড়াই করতে হবে।বামেদের দ্বারা কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আক্রান্ত হলেও বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে বলে জানান মেয়র।

তিনি দাবি করেন,তৃণমূল কংগ্রেস দলে কোন সমস্যা নেই। নবীনদের সঙ্গে প্রবীনদের সমন্বয় করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Bandopadhay) নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়াই সংগ্রাম করছে এবং এগিয়ে চলেছে।কিছু মানুষ গুলিয়ে দেওয়ার রাজনীতি করছেন। কিছু মিডিয়া বিষয়টাকে তাদের মতো করে দেখাচ্ছেন।তার অর্থ এই নয় যে তৃণমূল কংগ্রেসের মধ্যে কোন বিভাজন আছে।আমরা যে যাই করি না কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই দল করি এবং লড়াই করি।রাজ্য সংগীত নিয়ে অহেতুক জল ঘোলা করা হচ্ছে।জাতীয় সংগীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।রাজ্যসঙ্গীত ও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়েই এই রাজ্য সংগীত এডপ করা হয়েছে মন্তব্য মেয়রের।

ফিরহাদ হাকিম বলেন,আগামী দিনে দলকে যুবরাই এগিয়ে নিয়ে যাবে।আমি যতদিন নেতৃত্ব দিতে পারব ততদিন আমি নেতৃত্ব দিয়ে যাব।আমার পরে যুবরাজ নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবে।আগামী দিনে অভিষেক এ রাজ্যের মুখ্যমন্ত্রী (CM)প্রসঙ্গে কুনাল ঘোষের বক্তব্যের পরিপ্রেক্ষিতেমমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের নেত্রী দাবি ফিরহাদের। তিনি আমাদের মুখ্যমন্ত্রী। তার নেতৃত্বেই আমরা চলি।যদিও দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ হাকিম একথা বলেন।এদিকে সোমবার ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ২৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম নিজের ওয়ার্ড অফিসে(Ward Office) পতাকা উত্তোলন করেন এবং সকল শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানান। দলীয় কর্মসূচি পালন করেন এবং একাধিক বিষয় নিয়ে প্রতিক্রিয়া দেন এবং সেই সাথে এত গুরুত্বপূর্ণ দিনে বেশ কিছু উপহার তুলে দিলেন ও স্টুডেন্টদের স্কলারশিপেরও উপহার তুলে দেন।

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

শ্যামনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, পরপর তিনটি দোকানে হানা চোরের

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

স্মার্ট ক্লাসরুমে অশ্লীল ভোজপুরী গানের সঙ্গে চটুল নাচ পড়ুয়াদের, তদন্তের নির্দেশ জেলাশাসকের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী