মাথাপিছু আয়বৃদ্ধিতে দেশের সেরা বাংলা, দাবি অর্থমন্ত্রীর

২০২০-২১ অর্থবর্ষে একমাত্র বাংলা ও তামিলনাড়ুর জিডিপি বেড়েছে একলাফে অনেকটাই

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রেকর্ড। কিছুদিন আগেই কেন্দ্রের তরফে জানানো হয় করোনাকালেও রাজ্যের অর্থনীতি ভেঙে পড়েনি। উল্টে দেশের মধ্যে সেরা বাংলা। আজ আবার নতুন পালক জুড়ল বাংলার মুকুটে। অর্থমন্ত্রী আজ টুইট করে জানান ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, মাথাপিছু আয়বৃদ্ধিতে দেশের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে বাংলা। খোদ রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে সেই কথা। অর্থাৎ বিজেপির ভাওতার ডবল ইঞ্জিনের সরকারের উন্নয়নকে পিছনে ফেলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সরকার ছুটছে তীব্র গতিতে। তা আরও একবার প্রমাণ করল স্বয়ং রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে। দীর্ঘ দু’বছর করোনার কামড়ের মাঝেও এইভাবে বাংলার অর্থনীতি চাঙ্গা থাকায় নিঃসন্দেহে বড় স্বস্তি তৃণমূল কংগ্রেসের সরকারের কাছে।

কেন্দ্রের বঞ্চনা সত্বেও সাধারণ মানুষের নানা সুযোগ সুবিধার মাধ্যমে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রাজ্যকে এই খেতাব আরও উৎসাহ যোগাবে। শুক্রবার রাজ্যের অর্থমন্ত্রী এই সাফল্যের কথা তুলে ধরে টুইট করে জানান, ‘মাথাপিছু আয়বৃদ্ধিতে দেশের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে বাংলা। ২০২০-২১ অর্থবর্ষে বাংলার মাথাপিছু আয়বৃদ্ধি (Per Capita Income) হয়েছে ৭.১৬ শতাংশ। যেখানে গোটা দেশের গড় মাথাপিছু আয় ৩.৯৯ শতাংশ হ্রাস পেয়েছে।’ ২০২০-২১ অর্থবর্ষেই ১০ লক্ষ কোটি টাকার বেশি অর্থনীতির রাজ্যগুলির মধ্যে জিডিপি বৃদ্ধির নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল রাজ্য। যা বেশ ইশর্নীয় বিজেপি শাসিত রাজ্যগুলির কাছেই। দেশে এই মুহূর্তে ১০ লক্ষ কোটি টাকার অর্থনীতির রাজ্যগুলির মধ্যে রয়েছে সাত রাজ্য। যার মধ্যে বাংলাও রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে পিছিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলি।

২০২০-২১ অর্থবর্ষে একমাত্র বাংলা ও তামিলনাড়ুর জিডিপি বেড়েছে একলাফে অনেকটাই। এর মাঝেই বড় খেতাবে দিল্লির বিজেপি নেতাদের মুখে চুনকালি মাখাল বাংলা এটা বলাই যায়।

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক