চোরবাগানের মণ্ডপের নকশা কেমন ছিল? থ্রিডি স্ক্যান করল ফরেনসিক, আটক ঘোষক

মণ্ডপের নকশা কেমন ছিল, কী ভাবে সাজানো হয়েছিল, প্রবেশ ও প্রস্থানের পথ কতটা চওড়া ছিল-সব প্রশ্নের উত্তর খুঁজতে বৃহস্পতিবার চোরবাগানের মণ্ডপে গিয়েছেন ফরেনসিক বিভাগের সদস্যেরাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার পুজো নিয়ে আতঙ্ক! প্রথম সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন দুর্গা মণ্ডপে অতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হয়ে মারা এক শিশু-সহ ১৯ জন। আহতরা এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন হাসপাতালে। এই ঘটনা কলকাতার দুর্গা পুজোর ইতিহাসে কালো অধ্যায় যোগ করল। উৎসবের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হয়। ঘটনার তদন্তে ইতিমধ্যেই কলকাতা পুলিশ সিট গঠন হয়েছে এবং ক্লাবের দুই মাথা-সহ ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। শোনা গিয়েছে, সেদিন বৃষ্টির জন্যে মণ্ডপের একাংশ ভেঙে পড়ার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই কারণেই দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আর মর্মান্তিক পদপিষ্টের ঘটনা ঘটে। তদন্তের জন্যে এখনও প্রতিমা বিসর্জন হয়নি। কবে হবে জানা নেই। এদিকে আজ, বুধবার আবারও চোর বাগান পুজো মণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন কলকাতা পুলিশের তদন্তকারী অফিসারেরা। মণ্ডপের নকশা কেমন ছিল, কী ভাবে সাজানো হয়েছিল, প্রবেশ ও প্রস্থানের পথ কতটা চওড়া ছিল-সব প্রশ্নের উত্তর খুঁজতে বৃহস্পতিবার চোরবাগানের মণ্ডপে গিয়েছেন ফরেনসিক বিভাগের সদস্যেরাও। গোটা মণ্ডপ ঘুরে দেখেছেন তাঁরা। পাশপাশি গোটা মণ্ডপ এবং আশপাশের অংশের ছবি থ্রিডি ক্যামেরায় তুলেছেন।

এদিকে দুর্ঘটনার দিনে মাইকে সেই ঘোষক সেন্টু ওরফে সঞ্জীব রাহাকেও আজ আটক করেছে পুলিশ। যিনি ঘটনার দিন মাইকে ঘোষণা করেছিলেন যে, বৃষ্টিতে মণ্ডপের একাংশ ভেঙে পড়তে পারে যে কোনও সময়ে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। জানা গিয়েছে, চোরবাগান বিপর্যয়ের তদন্তে ছ’সদস্যের সিট গঠন করেছে কলকাতা পুলিশ। সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে। গত শনিবারেও মণ্ডপে গিয়েছিল ওই দল। সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে ক্লাব সদস্যদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পুনর্নির্মাণ করে সিট। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সিটের পর ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছয়। সূত্রের খবর, দীর্ঘদিন ওই জায়গায় মণ্ডপ রাখা সম্ভব নয়। তাই মণ্ডপ ভেঙে ফেলার আগে প্রয়োজনীয় যাবতীয় নমুনা সংগ্রহ করে নিতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা, যা পরবর্তীতে তদন্তে সাহায্য করবে।

এ ছাড়াও, থ্রিডি স্ক্যানের মাধ্যমে গোটা মণ্ডপ স্ক্যান করেছেন ফরেনসিক বিশেষজ্ঞেরা। চোর বাগান পদপিষ্টের ঘটনায় কয়েকটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, গ্রিলে ঘেরা ঘোরানো উড়ালপথের উপরেই অসুস্থ হয়ে পড়ে গিয়েছেন কয়েক জন দর্শনার্থী। আতঙ্কে অনেকে চিৎকার করছেন। এক পুলিশকর্মী ক্রমাগত কাউকে ফোন করার চেষ্টা করছেন। এই ভিডিওগুলো দেখে সবটা বোঝার চেষ্টা করছে পুলিশ এবং ফরেনসিক।

‘রামায়ণ’-এর শো চলাকালীন হলে বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF Cinemas-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে অটো বন্ধ বালিগঞ্জ থেকে একাধিক রুটে, রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

দিল্লিতে ফের বাড়ি ভেঙে বিপর্যয়, ধ্বংসস্তূপে চাপা পড়ে শিশু-সহ মৃত ২

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?