প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল প্রয়াত

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল আজ, বৃহস্পতিবার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিপিএমের প্রবীণ সংগঠক, প্রাক্তন সাংসদ (২০০৪–২০০৯), কলকাতা পুরসভার পাঁচবারের পুরপ্রতিনিধি ও মেয়র পারিষদ (১৯৯০–২০০৫), (‌২০১০–২০১৫)‌ সুধাংশু শীল আজ ভোর ৫:‌৩০ মিনিটে ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিপিএমের এই প্রবীণ নেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।

সুধাংশু শীলের জীবনাবসানে গভীর শোকপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। আজ, বৃহস্পতিবার শেষ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য দুপুর ২টো নাগাদ বৃন্দাবন স্ট্রিটের পার্টি অফিসে তাঁর মরদেহ শায়িত রাখা হবে। সুধাংশু শীল (জন্ম ২৭ মার্চ ১৯৪৫) ভারতের ১৪তম লোকসভার সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর–পশ্চিম কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন এবং সিপিএমের সদস্য হলেও সব রাজনৈতিক দলের সঙ্গেই তাঁর সুসম্পর্ক ছিল।

বর্ষীয়ান এই নেতা ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত জোড়াবাগান বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। ২০১০ সালের কলকাতা পুরসভার নির্বাচনে তিনি বামফ্রন্টের মেয়র প্রার্থী হিসাবে নির্বাচিত হন। বামফ্রন্ট তৃণমূল কংগ্রেসের কাছে হেরে যাওয়ার পর সিপিএম নেতৃত্ব তাঁকে বিরোধী দলের নেতার পদে নিয়ে আসতে চায়নি। এই নিয়ে বিতর্কও ছিল সিপিএমের অন্দরে। আর প্রাক্তন সিপিএম বিধায়ক এবং কাউন্সিলর রূপা বাগচী বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। একদা সুদূর আফ্রিকার অ্যাঙ্গোলায় চলে যেতে চেয়েছিলেন সুধাংশু শীল।

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু