চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডিভিশন বেঞ্চে ঠুকেছেন মামলা, ইমেলে জানালেন ৪ এসএসসি কর্তা

নিজস্ব প্রতিবেদক: এসএসসি’র (SSC) গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির তদন্তে নেমে উপদেষ্টা কমিটির চারজনকে তলব করেছিল সিবিআই (CBI)। শুক্রবার রাত ১২টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নোটিস পাঠায় এসএসসি’র চার কর্তাকে। শনিবার সকাল ১০টার মধ্যে নিজাম প্যালেসে আসতে বলা হয় তাঁদের। তবে কেউই উপস্থিত হননি এদিন। পরিবর্তে মেল মারফত জানিয়েছেন না আসার কারণ।

এস আচার্য, পি কে বন্দ্যোপাধ্যায়, টি পাঁজা ও অলোক কুমার সরকারকে তলব করা হয়েছিল এদিন। সূত্রের খবর, দুপুর আড়াইটা নাগাদ তাঁরা মেল করে জানান, আজ আসা সম্ভব নয়। যেহেতু সিবিআই জিজ্ঞাসাবাদের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তাঁরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন এবং তার শুনানি হবে আগামী সোমবার তাই তার আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়া সম্ভব নয় তাঁদের পক্ষে। জানা গিয়েছে, এরপরেই পরবর্তী পদক্ষেপ ঠিক করতে উদ্যোগী হয়েছে সিবিআই। নিজেদের আইনজীবীদের সঙ্গে কথা বলছে তদন্তকারী সংস্থা। সিবিআই- এর অনুমান, দুর্নীতি থেকে বাঁচার চেষ্টা করছেন উপদেষ্টামণ্ডলীর ৪ সদস্য।

প্রসঙ্গত, এসএসসি গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে উঠেছিল একাধিক অভিযোগ। তারই একটি ৯৮ জনের বেআইনি নিয়োগ। এই প্রসঙ্গে বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে বলা হয়েছিল, কমিশনের সুপারিশেই নিয়োগপত্র দেওয়া হয়েছিল তাঁদের। এই নিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেন, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা সহ ৫ সদস্যকে সিবিআই জেরা করার। কিন্তু প্রাক্তন উপদেষ্টা রক্ষাকবচ চেয়ে দ্বারস্থ হয়েছিলেন  ডিভিশন বেঞ্চের। শুক্রবার ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন  সেন ও অজয় কুমার মুখোপাধ্যায় নির্দেশ দেন, ৪ এপ্রিল (সোমবার) পর্যন্ত শান্তিপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না বা তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না। তবে বাকি ৪ সদস্যকে জিজ্ঞসাবাদ করতে পারে সিবিআই। তারপরেই শুক্রবার রাতে চারজনকে নোটিস পাঠায় তদন্তকারী সংস্থা। তলব করা হয় শনিবার সকাল ১০টায়। এরপরেই উপদেষ্টা কমিটির ওই চারজনও রক্ষাকবচ চেয়ে দ্বারস্থ হয়েছিলেন ডিভিশন বেঞ্চের। সেই শুনানি সোমবার। তাই তাঁরা শুনানির আগে সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না বলে মেল করে জানিয়ে দিলেন শনিবার নির্ধারিত সময়ের পর দুপুর আড়াইটা নাগাদ।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধীর কলকাতা সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ