আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বঙ্গোপসাগরে নিম্নচাপের দরুন আকাশ থাকবে মেঘলা, কমবে রাতের তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে ১২ নভেম্বর নাগাদ একটি নিম্নচাপ ঘনীভূত হলেও ,তার প্রভাবে কলকাতায় কোন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই ।মাঝেমধ্যে আকাশ মেঘলা থাকতে পারে। তবে ১২ নভেম্বর থেকে পরবর্তী কদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের(South Bengal) তাপমাত্রা কমবে। পশ্চিমী জেলার ক্ষেত্রে এই তাপমাত্রা ছন্দপতন আরো কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গে(North Bengal) পাহাড়ি এলাকায় দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রার নিম্নমুখী হতে পারে বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় ।

বুধবার তিনি আরও জানান, বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য সেরকম ওয়েদার সিস্টেমে কোনো কিছু পরিবর্তন নেই । আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভবও নেই ১১ নভেম্বর পর্যন্ত। মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ(Cloudy Sky) থাকবে। ১২ নভেম্বর থেকে পরিষ্কার আকাশ থাকবে। তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই। আগামী তিন দিন দিনের তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। আর রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। কলকাতার ক্ষেত্রে পশ্চিমে জেলাগুলোতে একটু কম থাকবে তাপমাত্রা। ১২ নভেম্বর থেকে পরবর্তী দু-তিন দিনে রাতের তাপমাত্রা কিছুটা কমবে । গড়ে ২ থেকে ৪ ডিগ্রি মতো। তাপমাত্রার পতন পশ্চিমে জেলাগুলিতে বেশি হবে । কিন্তু কলকাতার ক্ষেত্রে দু থেকে তিন ডিগ্রি কমবে ।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। ১১ আর ১২ নভেম্বর নাগাদ দার্জিলিং(Darjelling) আর কালিংপং এর যে পাহাড়ি এলাকা আছে এইসব জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টি দু এক জায়গায় হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। রাতের তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রেও ১২ নভেম্বর থেকে কিছুটা কমবে। বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে । তার প্রভাবে কলকাতায় মাঝে মাঝে মেঘলা আকাশ হতে পারে। কিন্তু কলকাতার এর কোন প্রভাব নেই ।বৃষ্টির কোন সম্ভাবনা নেই স্পষ্ট জানিয়ে দিল আবহাওয়া দফতর(Weather Office)।

Published by:

Share Link:

More Releted News:

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রংরুমে কারচুপিই কি মূল ইস্যু?‌

কলকাতার ৭ টি স্ট্রং রুমের বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করল কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ