স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশানি বন্ধে বিজ্ঞপ্তি শিক্ষা দফতরের

রাজ্যের সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, মডেল স্কুল এবং এনআইজিএসগুলির শিক্ষক-শিক্ষিকারা আর প্রাইভেট টিউশান করতে পারবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে নড়েচড়ে বসল রাজ্যের স্কুল শিক্ষা দফতর(West Bengal School Education Department)। রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা(Teachers) যাতে কোনও ভাবেই প্রাইভেট টিউশানি(Private Tuition) করতে না পারেন তার জন্য বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। সোমবার রাতে এই বিজ্ঞপ্তি(Notice) জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সব সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, মডেল স্কুল এবং এনআইজিএসগুলির শিক্ষক-শিক্ষিকারা এবার থেকে আর কোনও ভাবেই প্রাইভেট টিউশান করতে পারবেন না। এই নিয়মের অন্যথা হলে তার চাকরিও কেড়ে নিতে পারবে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। আটকে দেওয়া হতে পারে পেনশানও। এই নির্দেশ যাতে অক্ষরে অক্ষরে মেনে চলা হয় তার জন্য রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে ওই সব স্কুলের প্রধান শিক্ষকদের কাছে নোটিস পাঠানো হচ্ছে।

রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকাদের প্রাইভেট টিউশানির রোগ দীর্ঘদিনের। আর তা নিয়ে গৃহশিক্ষকদের(Private Tutors) ক্ষোভও দীর্ঘদিনের। বাম জমানাতেই আইন করে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকাদের প্রাইভেট টিউশানি নিষিদ্ধ করা হয়। কিন্তু তারপরেও দেখা যায় ওই সব স্কুলের শিক্ষক-শিক্ষিকারা চুটিয়ে প্রাইভেট টিউশানি করে চলেছেন। কেউ নিজের বাড়িতে, কেউবা ভাড়া বাড়িতে। অনেকে আবার কোচিংয়ের সঙ্গেও যুক্ত হয়ে গিয়েছেন। সম্প্রতী, গৃহশিক্ষকদের একটি সংগঠন স্কুল শিক্ষা দফতরে প্রমাণ সহ ৬১জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানায় যে তাঁরা নিয়মলঙ্ঘণ করে প্রাইভেট টিউশানি করে চলেছেন। মনে করা হচ্ছে সেই অভিযোগ খতিয়ে দেখার পরেই এবার নড়েচড়ে বসেছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। তার জেরেই সোমবার রাতে ওই নোটিস বার করা হয়েছে।

আগে রাজ্যের মডেলস্কুল ও এনআইজিএসগুলির শিক্ষক-শিক্ষিকারা এই আইনের আওতায় ছিলেন না। কিন্তু রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে সোমবার রাতে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে এই দুই ধরনের স্কুলগুলিকেও এই আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। রাজ্যের তৈরি শিক্ষকদের আচরণ বিধিতে প্রাইভেট টিউশানি না করার কথা বলা আছে। শিক্ষার অধিকার আইনেও সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকাদের প্রাইভেট টিউশানি পুরোপুরি নিষিদ্ধ। তা সত্ত্বেও প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন বেশ কিছু সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিরা। সোমবারের বিজ্ঞপ্তিতে এটাও বলে দেওয়া হয়েছে এবার থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা নিজ বাড়িতে, ভাড়া বাড়িতে বা কোচিং সেন্টারে প্রাইভেট টিউশানি করছেন কিনা তা নিশ্চিত করতে হবে স্কুলেরই প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের। সেই সঙ্গে স্কুল শিক্ষা কমিশনার এই স্কুলগুলির প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছেন নিয়মের লঙ্ঘণ দেখলেই স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা ওই দোষী শিক্ষক বা শিক্ষিকার বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করেন।

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

স্বাধীনতা দিবসের পরেই বাড়ছে পাউরুটির দাম, কত টাকা খরচ বাড়বে?

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘জেল কে তালা টুটেঙ্গে…’, ফের জেএনইউতে উমর খালিদের মুক্তির দাবিতে উঠল শ্লোগান

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

HIV আক্রান্ত স্বাস্থ্যকর্মীর চাকরি নিয়ে টানাপোড়েন, কী আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত?

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের