গার্ডেনরিচকাণ্ডের ৫ দিনের মাথায় উদ্ধার আরও এক দেহ, মৃত বেড়ে ১১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গার্ডেনরিচের ফতেহপুর নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় মোট ১১ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার ভোরে দেহ উদ্ধার করেছে পুরসভার টিম ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃত ব্যক্তি অভিযুক্ত প্রোমোটারের সহযোগী ছিলেন বলে জানা গিয়েছে। মৃত ব্যক্তির নাম আব্দুল রউফ নিজামি ওরফে সেরু। ভেঙে পড়ার সময় বহুতলেই ছিলেন ওই ব্যক্তি।

 সূত্রের খবর, দুর্ঘটনার পর আব্দুল রউফ নিজামি কয়েকজনকে ফোন করে আটকে পড়েছি বলেও জানান। এরপরেই তার ফোন বন্ধ হয়ে যায়। অন্যদিকে বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, উদ্ধারকাজ প্রায় শেষ । এবার ধ্বংসস্তূপ সরানোর কাজ চলবে। শুক্রবার সকালে  ধ্বংসস্তূপ সরাতেই উদ্ধার হল আব্দুল রউফ নিজামির মরদেহ। জানা গিয়েছে, নিহত সেরুর পরিবারে পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী, ছেলে এবং চার মেয়ে। ছেলে কলেজপড়ুয়া। মেয়েদের দু’জনের বিয়ে হয়ে গিয়েছে।

 গত   ১৭ মার্চ রাত বারোটা নাগাদ কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গার্ডেনরিচের ফতেহপুরের ব্যানার্জিপাড়ায় একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে। আর  সেই সময় সেরু ওখানে কাজ করছিল।  ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে থাকতেন তিনি। পরিবারের লোকেরা দাবি করেন, তিনি ওই বহুতলটিতে বিদ্যুতের কাজের সঙ্গে যুক্ত ছিলেন।  তবে সেরুর এই মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়েছে তার পরিবারে।  ইতিমধ্যেই নিহত ও আহতদের জন্য রাজ্য সরকারের তরফে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

ফিলিস্তিনি বন্দিদের নজরদারিতে কুমির দিয়ে ঘেরা কারাগারের পরিকল্পনা ইজরায়েলের

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবিতে ওয়াংচুকের স্ত্রী

হরপা বানে ভাসল আলিপুরদুয়ারের অস্থায়ী সেতু, জলমগ্ন রাজ্য সড়ক

ফাইনালের আগে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের, মেসিদের বিশেষ সুবিধা দেওয়ার আশঙ্কা?

নন্দনের বড়পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ! আর্জেন্টিনা-স্পেনের দ্বৈরথ দেখবেন মুখ্যমন্ত্রী

ঘরেই বানিয়ে ফেলুন সুজির শুকনো মালপোয়া, মুচমুচে স্বাদে জমে যাবে মিষ্টিমুখ

নিরামিষ ভোজে নতুন চমক, বাড়িতে সহজেই বানিয়ে নিন সয়াবিন মুইঠ্যা

অভিষেকের অবৈধ কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ

ইতিহাস গড়ল ভারত, মহাকাশে পাড়ি দিল ‘বিক্রম-১’

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

ছেলের গাফিলতিতে এতজনের মৃত্যু! উদ্বেগে গেটম্যান অনুপের পরিবারের সদস্যরা

বোমা রেখেছিল ভাড়াটে শামিম, রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে দাবি বাড়ি মালিকের

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪