লিচু-পেয়ারা-জামরুলের ওপর GI ট্যাগ,কেন্দ্রের কাছে আবেদন রাজ্যের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার  রসগোল্লার পর মালদার আম, জয়নগরের মোয়াকে কেন্দ্রের তরফে জিআই বা Geographical Indications  ট্যাগ মিলেছে। এছাড়াও দার্জিলিংয়ের চা, বর্ধমানের সীতাভোগ আগেই জিআই ট্যাগ পেয়েছে। তাই এবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের লিচু-পেয়ারা-জামরুলের ওপর জিআই ট্যাগ দেওয়ার  জন্য কেন্দ্রের কাছে  আবেদন জানিয়েছে নবান্ন। বিধানসভায় একথা জানিয়েছেন রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।  শুধু তাই নয় দক্ষিণ ২৪ পরগনার অন‌্যতম কুটিরশিল্প পরিবেশবান্ধব সবুজ আতশবাজিতেও ‘জিআই’ ট্যাগ  পেতে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন উজ্জ্বলবাবু।

এদিন বিধানসভায় যখন বারুইপুরের পেয়ারা-জামরুলের ওপর জিআই ট্যাগ নিয়ে কথা হচ্ছে তখনই সভা পরিচালনা করছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে বিমানবাবুও বারুইপুরের বাসিন্দা। তাই বিধানসভার মধ্যে খানিকটা রসিকতা করে বিমানবাবু বলেন,’ শুধু আবেদন করে পিটিশন নম্বর জানিয়ে কাজ সারলে হবে না। জিআই ট্যাগ  নিয়ে আসতে হবে। আমরা বারুইপুরের মানুষ তখন আনন্দে গোটা বিধানসভাকে লিচু আর পেয়ারা খাওয়াব!’ পাশাপাশি বছর কয়েক আগে  রাজ্যে জৈব‌ প্রযুক্তি শিল্পের বিকাশে কলকাতায় বায়োটেক পার্ক স্থাপনের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, ওই পার্ক গঠনের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। বর্তমানে সেখানে ছ’টি সংস্থা জমি নিয়ে উৎপাদনও শুরু করেছে।   যাতে প্রত্যক্ষভাবে  ৪৬ জনের ও পরোক্ষভাবে আরও প্রায় ৫০০ জনের কর্মসংস্থান হয়েছে। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মালদহে গঙ্গার পাড় ভাঙন নিয়েও  বিধানসভায় আলোচনা করেছিলেন। গঙ্গা ভাঙন রোধে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক জানিয়েছেন, এখন সেখানে গঙ্গার পাড়ে বিভিন্ন এলাকায় কংক্রিটের বাঁধ দেওয়ার কাজ চলছে। এই কাজে সব মিলিয়ে ২৬ .৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।  এই গঙ্গার পাড় ভাঙনের কাজও দ্রুত সম্পন্ন হবে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা