আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গোষ্ঠ পালের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন ক্রীড়া দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসের

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরেগোষ্ঠ পালের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসর(Minister Arup Biswas) পক্ষ থেকে। আজ ২০ শে আগস্ট চীনের প্রাচীর নামে খ্যাত কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পালের ১২৭ তম জন্ম দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।কলকাতা ময়দানে গোষ্ঠ পালের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস।

কিংবদন্তি এই ফুটবলারের জন্মদিবস পালন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদরা। কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান সহ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, আইএফএ ও সিএবি’র কর্মকর্তারা সহ উপস্থিত ছিলেন গোষ্ঠ পালের পুত্র নীরাংশু পাল। 

এদিনের অনুষ্ঠানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের(Jadavpur Univercity)ঘটনার প্রতিবাদ জানিয়ে ও মৃত ছাত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উত্তরীয়র বদলে ফুটবলারদের ফুটবল তুলে দেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। অন্যদিকে,আজ বিজয়গড় ভারতমাতার (৫৭তম বর্ষ) ভুমিপূজোতে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও যাদবপুরের বিধায়ক তথা ভারতমাতা পুজো কমিটির চেয়ারম্যান শ্রী দেবব্রত মজুমদার।

Published by:

Share Link:

More Releted News:

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ