চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শাহি সাক্ষাৎ রাজ্যপালের, তৃণমূলের দাবিদাওয়া নিয়ে আলোচনা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সোমবার বিকেল ৪টেয় কলকাতার রাজভবনে(Raj Bhawan Kolkata) রাজ্যপাল সি ভি আনন্দ বোসের(Governor C V Anand Bose) সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল। বৈঠকে রাজ্যপালের আশ্বাসে ধর্না অবস্থান তুলে নিয়েছে তৃণমূল(TMC)। আবার সোম রাতেই দিল্লিতে চলে আসেন রাজ্যপাল। এদিন তিনিই দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সঙ্গে। সূত্রের দাবি, তৃণমূল প্রতিনিধি দলের দাবিদাওয়া নিয়েই রাজ্যপাল কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করেননি রাজ্যপাল। বরঞ্চ এদিন সন্ধ্যাতেই কলকাতায় ফিরছেন রাজ্যপাল।

গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) নেতৃত্বাদীন প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। সেই বৈঠক সেরে রাজভবন থেকে বেড়িয়ে অভিষেক জানিয়েছিলেন, ‘রাজ্যপাল কথা দিয়েছেন, দু’সপ্তাহ নয়, ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রের সঙ্গে আলোচনা করবেন। আমি যত দূর শুনেছি, দিল্লি যাচ্ছেন তিনি। আশা করছি, এর বিহিত উনি করবেন। ৩১ অক্টোবরের মধ্যে কেন্দ্রের সদুত্তর না পেলে ১ নভেম্বর থেকে ফের কর্মসূচি শুরু হবে। ১ নভেম্বর যখন রাস্তায় নামব, তখন অভিষেকের নেতৃত্বে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বে। ৫০ হাজার মানুষ হাঁটবেন, সামনে থাকবেন মমতা।’ অভিষেকের সেই বার্তার পরে পরেই এদিন সকাল ১১টা নাগাদ দিল্লিতে শাহের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর অফিসে যান রাজ্যপাল। বেলা ১২টা নাগাদ তিনি বেড়িয়ে আসেন। ১ ঘন্টা ধরে রাজ্যপাল ও অমিত শাহের মধ্যে কী কথাবার্তা হয়েছে তা অবশ্য কেউই জানাননি।

রাজ্য রাজনীতির অভিজ্ঞদের দাবি, যে হেতু তৃণমূল নেতৃত্ব দাবিপূরণের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে, তাই রাজ্যপালকে এ ক্ষেত্রে কিছুটা বাড়তি উদ্যোগ দেখাতেই হত। তাই দিল্লি গিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি। সেই পর্যায়েই রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আগামী কয়েক দিনে হয়তো পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল নেতৃত্বের দাবিদাওয়া নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রীদের সঙ্গেও বৈঠক হতে পারে রাজ্যপালের। অনেকে আবার মনে করছেন, রাজ্যের আইনশৃঙ্খলা জনিত বিষয় নিয়েও রাজ্যপাল-স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হয়ে থাকতে পারে। লোকসভা নির্বাচনের আগে বাংলার আইনশৃঙ্খলার বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হতেই পারে।  

Published by:

Share Link:

More Releted News:

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

নির্বাচনের প্রতিটি মুহূর্তের নিখুঁত তথ্য মিলবে এই অ্যাপে, কী কাজ করবে অ্যাপটি?

ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে কীভাবে দেখবেন ফল?

নির্বাচন কমিশনের মোটরবাইক নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ