গঙ্গাদূষণ নিয়ে মুখ্যসচিবের কাছে হলফনামা চাইল ন্যাশনাল গ্রীন ট্রাইবুনাল

Share:

নিজস্ব প্রতিনিধি : বিজেপি শাসিত রাজ্যে গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ প্রজেক্ট ফেল করলেও প্রশংসিত হয়েছে বাংলা। কিন্তু এই গঙ্গাদূষণ নিয়ন্ত্রণ নিয়ে রাজ্যে মুখ্যসচিবকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল (NGT)। পাশাপাশি ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (NMCG) ও সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (CPCB) হলফনামা চেয়ে পাঠিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল।

গঙ্গাদূষণ সংক্রান্ত একটি মামলার শুনানি রয়েছে আগামী ৮ অক্টোবর। তার আগেই হলফনামা জমা করার কথা বলা হয়েছে। গত মার্চে এনজিটির বেঞ্চে মামলাটি উঠেছিল। বিভিন্ন নিকাশির মাধ্যমে জল গঙ্গায় পড়ে। মার্চের শুনানিতে তার ওপর বিস্তারিত তথ্য পেশের নির্দেশ দেওয়া হয়েছিল। ১ জুলাই রাজ্যের পরিবেশ দফতরের পক্ষ থেকে একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টে কিছু ক্ষেত্রে অসন্তোষ প্রকাশ করেছে এনজিটি। দূষিত জল কীভাবে গঙ্গায় আসছে তার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। কিছু জায়গায় সুয়ারেজ ট্রিটমেন্ট সঠিকভাবে হচ্ছে না বলে লেখা রয়েছে। নোংরা জল যাতে গঙ্গায় না মেশে সেদিকেও খেয়াল রাখার কাজ শুরু হয়েছে।

মানুষের কারণেই ক্রমাগত দূষিত হচ্ছে গঙ্গা। মানব সভ্যতার অতিরিক্ত চাহিদা ও অসতর্কতা দূষণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। গঙ্গা দূষণ প্রতিরোধ করতে মোদি সরকার চালু করেছে নমামি গঙ্গে। কিন্তু তারপরেও আদৌ কি দূষণের মাত্রা কমেছে? সাম্প্রতিক এক রিপোর্টে জানা গিয়েছে, গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ করতে পাশ মার্কসই পায়নি ৩ ডাবল ইঞ্জিন রাজ্য। তারমধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তরাখণ্ড। বাংলা সেই ক্ষেত্রে তুলনামূলক ভাল জায়গায় রয়েছে। বাংলায় জল শোধনের কাজ যাতে ভালভাবে চলে তার কাজ চলছে।

স্বপ্নে ছোবল দিচ্ছে বিষধর সাপ! জানেন এটা শুভ নাকি অশুভ ইঙ্গিত?

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!