বাতিল হওয়া ১৯১১ জনের পরিবর্তে নতুন প্রার্থীদের সুপারিশ প্রক্রিয়া তিন সপ্তাহের মধ্যে

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) নির্দেশ দিয়েছেন' আগামী তিন সপ্তাহের মধ্যে বাতিল হওয়া আড়াই হাজার পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে'।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাতিল হওয়া গ্রুপ ডির (Group D) ১৯১১ জনের পরিবর্তে নতুন প্রার্থীদের সুপারিশ প্রক্রিয়া তিন সপ্তাহের মধ্যে শুরু হবে বলে জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার (Siddhartha Majumdar) । শুক্রবার ১৯১১ জনের সুপারিশ বাতিলের পর এ কথা জানান স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) চেয়ারম্যান।

প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি গ্রুপ-ডির ১৯১১ জনের চাকরির সুপারিশ বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। যাদের চাকরি বাতিল করা হল সেই পদগুলিতে নিয়োগের জন্যও সময় সীমা বেঁধে দিয়েছে আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) নির্দেশ দিয়েছেন ‘আগামী তিন সপ্তাহের মধ্যে বাতিল হওয়া আড়াই হাজার পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে’। এর ফলে ওয়েটিং লিস্টে থাকা যোগ্য প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাবেন। প্রসঙ্গত, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ শুক্রবার ১ হাজার ৯১১ জনের সুপারিশ প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। এর আগে ৬০৯ জনের চাকরি বাতিল হয়। মোট আড়াই হাজারের বেশি চাকরি বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন।

উল্লেখ্য শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে যে নিয়োগের সুপারিশপত্রগুলি বাতিল করা হয়েছে এবং সেই তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এদিন হাইকোর্টে কমিশনের তরফে হলফনামা দিয়ে জানানো হয়, ‘সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী ওএমআর শিট পরীক্ষা করে ২৮১৮ টি ওএমআর শিট কারচুপি হয়েছিল বলে জানা গিয়েছে। এদের মধ্যে ১৯১১ জনের নম্বর এসএসসির সার্ভারে বেশি ছিল। এই ১৯১১ জনের সুপারিশ সঠিক ছিল না।’

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ