মাধ্যমিকের Registration ত্রুটি মুক্ত করতে Guideline প্রকাশ পর্ষদের

ভুয়ো পরীক্ষার্থী রুখতে মাধ্যমিকের জন্য Registration পদ্ধতি ত্রুটি মুক্ত করতে এবার Guideline প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী রুখতে এবার কড়া পদক্ষেপ করল মধ্যশিক্ষা পর্ষদ(WBBSE)। মাধ্যমিক পরীক্ষায়(Madhyamik Exam) যে সব পড়ুয়ারা বসবে তাঁদের Registration ত্রুটি মুক্ত করতে এবার Guideline প্রকাশ করল পর্ষদ। সেখানে স্কুলগুলিকে একাধিক কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। সূত্রের খবর, ভুয়ো পরীক্ষার্থী রুখতেই এই পদক্ষেপ করেছে পর্ষদ। গতকাল অর্থাৎ ১৫ জুলাই থেকে শুরু হয়েছে মাধ্যমিকের জন্য Online Registration। গত বছরের Offline Registration-এ একাধিক ত্রুটি ধরা পড়েছিল। দেখা গিয়েছিল, বহু স্কুল অন্য শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের নাম নথিভুক্ত করিয়েছে। যা নিয়ে তদন্ত শুরু হলে প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর সব তথ্য। জানা যায়, ওই ছাত্র-ছাত্রীর একাংশের দু’টি ভিন্ন বোর্ডে রয়েছে নাম। এই ত্রুটি দূর করতে এবার Online Registration প্রক্রিয়া চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। ফলে সেখানে যাতে কোনও রকমের তথ্যগত ত্রুটি না থাকে, তার জন্য বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। Guideline-এ কেবলমাত্র পর্ষদ স্বীকৃত স্কুলের পড়ুয়াদেরই নাম নথিভুক্ত করতে বলা হয়েছে।   

নিয়ম অনুযায়ী, এক বোর্ডের ছাত্র বা ছাত্রী অন্য কোনও বোর্ডে ভর্তি হতে পারে। তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ড বা স্কুল থেকে আনতে হয় Migration Certificate। কিন্তু গত বছর দেখা গিয়েছিল অনেকেই নির্ধারিত নিয়ম না মেনে বোর্ড পরিবর্তন করেছিল। অর্থাৎ Migration Certificate না জমা দিয়েই অনেকে মধ্যশিক্ষা পর্ষদের পড়ুয়া হিসাবে Registration করেছিল। আর তাই তাঁদের Registration নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। এবার সেই পথ যাতে কেউ অবলম্বন না করে তার জন্য প্রথম থেকেই সতর্ক রয়েছে পর্ষদ। সতর্ক করা হয়েছে পড়ুয়াদের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষগুলিকেও। পর্ষদের নির্দেশিকায় আরও বলা হয়েছে প্রত্যেক পড়ুয়াকে Registration Fee বাবদ জমা করতে হবে ১১০টাকা। www.wbbsedata.com ওয়েবসাইটে Log In’র মাধ্যমে করতে হবে Registration। ৩১ অগাস্ট রাত ১২টা পর্যন্ত চলবে এই প্রক্রিয়া।

একই সঙ্গে জানা গিয়েছে, এবারের Registration-এ নিয়ম ভেঙে পড়ুয়া ভর্তির ঘটনা ঘটলে স্কুল ও শিক্ষার্থীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে পর্ষদ। বোর্ডের এই Guideline-কে স্বাগত জানিয়েছে Collegium of Assistant Headmasters and Assistant Headmistresses নামের সংগঠন। যার সম্পাদক সৌদীপ্ত দাস জানিয়েছেন, ‘ভুয়ো পরীক্ষার্থীদের আটকানোর ক্ষেত্রে এটা যথেষ্ট ভালো উদ্যোগ। তবে অন্য বোর্ডের পড়ুয়ারা যে ভর্তি হতে পারবে, তা একটু স্পষ্ট করে উল্লেখ করলে ভালো হত।’ এই ইস্যুতে স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের দাবি, রেজিস্ট্রেশন অনলাইনে হওয়ায় সমস্ত তথ্য আপলোড করতে হচ্ছে। স্কুল ভুয়ো তথ্য দেওয়ার চেষ্টা করলে সমস্যা পড়তে হবে। আর তাই সতর্ক করতেই কড়া বিবৃতি দিয়েছে পর্ষদ। দেখার বিষয় এবারে মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রিশেনের প্রক্রিয়া নির্বিঘ্নে পার হয় নাকি নতুন করে কোনও জটিলতা দেখা দেয়।

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

এসআইআর ফর্ম পূরণ করতে এসে গণধর্ষণের শিকার বিধবা মহিলা, ৪ জনের বিরুদ্ধে FIR দায়ের

নরওয়েতে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা ইদা

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

৩ বছরের শিশুর ধর্ষণকারীর থেকে ১ লক্ষ টাকা নিয়ে দেদার ফুর্তি,তারপর যা হল…

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্ত, তদন্তে পুলিশ