‘মেয়ে মরে গিয়েছে’, হৈমন্তীর সঙ্গে দূরত্ব বাড়ালেন মা

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্ষুব্ধ হয়ে হৈমন্তীর মা জানিয়ে দিলেন, ‘মেয়ে মরে গিয়েছে’।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ও সন্দেহভাজনদের নামের তালিকায় নয়া সংযোজন হৈমন্তী গঙ্গোপাধ্যায় (Haimanti Ganguly)। ধৃত যুবনেতা কুন্তল ঘোষ তাঁর নাম প্রকাশ্যে আনার পর থেকে হৈমন্তীকে নিয়ে শুরু হয়েছে চর্চা। সেই আবহে এই মডেল তথা অভিনেত্রীর সঙ্গে দূরত্ব বাড়ালেন তাঁর মা। মেয়ের কর্মকাণ্ডে তিতিবিরক্ত তিনি। বাবা মায়ের বড় মেয়ে তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্ষুব্ধ হয়ে হৈমন্তীর মা জানিয়ে দিলেন, ‘মেয়ে মরে গিয়েছে’।

হাওড়ার উত্তর বাকসাড়া এলাকায় পৈতৃক বাড়ি হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। শুক্রবার সেখানে পৌঁছে যান সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। সেখানে বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন সাংবাদিকরা। এদিন সংবাদমাধ্যমকে হৈমন্তীর মা জানান, হৈমন্তী অনেক কিছু করত। কিন্তু সমস্ত বিষয় তাঁরা জানতেন না। শুধু তাই নয়, মেয়ের কর্মকাণ্ডে তিনি যে বিরক্ত তা জানিয়ে দেন তিনি। তাঁর কথায়, ‘আমায় কেন ডিসটার্ব (বিরক্ত) করছেন? কবে বিয়ে হয়েছিল, জানি না। ডিভোর্স হয়ে গিয়েছিল। হৈমন্তী অনেক কিছুই করত। কিন্তু আমরা কিছুই জানি না। মেয়ের ভালবাসা করে বিয়ে হয়েছিল। আগে গাড়ি আসত। এখন আর কেউ আসে না। মেয়ে মারা গিয়েছে!’

উল্লেখ্য টালিগঞ্জে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। গোপাল দলপতির সঙ্গে পার্টনারশিপে কোম্পানিও খুলেছিলেন তিনি। সেই সংস্থার নাম দিয়েছিলেন হৈমন্তী অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড। সংস্থার ডিরেক্টর ছিলেন গোপাল এবং হৈমন্তী। ন-বছর পর রাতারাতি আচমকা বন্ধ হয়ে যায় সংস্থাটি। এর মাঝে গত দু বছর আগে অন্য একটি মামলায় গ্রেফতার হন গোপাল। কৃতকর্মের জন্য তিহারে জেলও খাটেন তিনি। পরে জামিনে মুক্তি পান।

মুখ্যমন্ত্রীকে টার্গেট! যন্তর মন্তরে নাশকতার ছকে STF-এর হাতে বিস্ফোরক তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?জানুন

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

‘তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশও’, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

ময়দান মার্কেট খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিস, দ্রুত দোকান সরানোর নির্দেশ

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম