শুক্রবার পর্যন্ত এসএসসি দফতরে থাকবে সিআরপিএফ, নির্দেশ হাইকোর্টের

শুক্রবার পর্যন্ত সিআরপিএফ জওয়ানরা এসএসসি দফতরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানালো কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশ দেয় হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিকেল সাড়ে ৩টে পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এসএসসি দফতরে নিরাপত্তার দায়িত্বে থাকার কথা ছিল। কিন্তু আদালত সেই সময়সীমা বাড়ালো। আগামীকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত সিআরপিএফ জওয়ানরা এসএসসি দফতরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানালো কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দেয়।

অন্যদিকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার এসএসসি অফিসে অভিযানে যায় সিবিআই প্রতিনিধি দল। বৃহস্পতিবার এসএসসি দফতরের ডেটাবেস রুমে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তাঁরা এসএসসির ডেটাবেস রুমে গিয়ে ওই রুম সিল করে দেন। এদিনই আদালত নির্দেশ দেয়, সিবিআই স্কুল সার্ভিস কমিশনের দফতরের ডেটাবেস রুম সিল করে নিজেদের দখলে নিতে পারবে। এসএসসি সচিবের উপস্থিতিতে এদিন সিবিআই ডেটাবেস রুমের দখল নেবে।

এসএসসি নিয়োগ মামলায় দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। কলকাতা হাইকোর্ট এই দুর্নীতি মামলায় একের পর এক নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। বুধবার সন্ধ্যে ৬টায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। আদালতের নির্দেশ মেনে সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজির হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার আগেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের শিক্ষা দফতরের বর্তমান প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে আদালত নির্দেশ দিয়েছিল মঙ্গলবার রাত ৮টায় সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য। কিন্তু মঙ্গলবার তাঁকে সেই নির্দেশ দিলেও তিনি সেই নির্দেশ পালন করেননি। এর পর আদালতে বৃহস্পতিবার সিবিআই জানায় পরেশ অধিকারী সিবিআইকে মেল পাঠিয়েছেন জিজ্ঞাসাবাদ করার জন্য পরবর্তী দিন ও সময় নির্ধারণ করার জন্য। আদালতে পরেশ অধিকারীর আইনজীবী এদিন জানান, পরেশ বাবু বাগডোগরা বিমানবন্দর থেকে বিমান ধরে এদিনই সন্ধ্যায় কলকাতায় পৌঁছবেন। এর পর আদালতের নির্দেশ, পরেশ অধিকারী কলকাতা বিমান বন্দরে নামলে তাঁকে এদিনই সিবিআই দফতরে নিয়ে যেতে হবে।

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির