দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেআইনিভাবে নিয়োগ হওয়া চাকরিপ্রার্থীদের তালিকা চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি:  বেআইনিভাবে যাঁদেরকে নবম এবং দশম শ্রেণিতে চাকরি দেওয়া হয়েছে, তাঁদের তালিকা চেয়ে পাঠালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী এক সপ্তাহের মধ্যে এই তালিকা জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির সময় এই নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের প্রত্যেককে বরখাস্ত করা হবে বলে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি যোগ্য প্রার্থীদের দ্রুত চাকরির ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশ দেন তিনি। বুধবার কলকাতা হাইকোর্টে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই শুনানির সময় এই নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন বিচারপতি বলেন, ‘গত এপ্রিল মাস থেকে মামলা চলছে, প্রকৃত যোগ্য প্রার্থীরা এখনও চাকরি পাননি। তাঁদের দ্রুত চাকরির ব্যবস্থা করতে হবে তো।’ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগে বেআইনিভাবে কতজনকে নিয়োগ করা হয়েছে তার তালিকা চেয়ে পাঠানো হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে দুই সংস্থাকে এই বিষয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

উল্লেখ্য এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হওয়ার পর, সেই মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বেআইনি নিয়োগের তালিকা চেয়ে নির্দেশ দিয়েছেন বিচারপতি। সিবিআইকে তথ্য দিয়ে এ বিষয়ে জানাতে হবে। আগামী ২৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ