এই মুহূর্তে

পুজোর আগে ৫৪ জনকে প্রাথমিকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে ৫৪ জন টেট উত্তীর্ণকে চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। টেট পরীক্ষার প্রশ্ন ভুল থাকার কারণে বাড়তি নম্বর দেওয়ার ফলে ওই ৫৪ জন চাকরি পাওয়ার যোগ্য, এমনই জানাল কলকাতা হাইকোর্ট।

উল্লেখ্য ২০১৪ সালে প্রাথমিক টেট পরীক্ষায় বনলতা সমাদ্দার-সহ ৫৪ জন অংশ নিয়েছিলেন। ওই পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ছিল। যে চাকরিপ্রার্থীরা ভুল প্রশ্নের উত্তর দিয়েছিলেন তাঁদের পুরো নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর নম্বর বেড়ে যায় তাঁদের। কিন্তু নম্বর বেড়ে যাওয়ার পরেও কেন তাঁদেরকে নিয়োগ করা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। বনলতা সমাদ্দার-সহ ৫৪ জন চাকরিপ্রার্থীদের হয়ে আদালতে আইনি লড়াই লড়েন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও সুদীপ্ত দাশগুপ্ত। বিষয়টি নিয়ে তাঁরা জানান, ওই বাড়তি নম্বর পেলে তাঁরা টেট উত্তীর্ণ হবেন। ফলে তাঁদের চাকরি দিতে হবে। কারণ, সেই সময়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এই নিয়োগে প্রশিক্ষিতদের প্রাধান্য দেওয়া হবে। আর মামলাকারীরা সবাই প্রশিক্ষিত চাকরিপ্রার্থী। তখন প্রশিক্ষিত নন, এমন অনেককে চাকরি দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবে এঁরাও চাকরি পাওয়ার যোগ্য।

অন্যদিকে পুজোর আগে কলকাতা হাইকোর্ট নিয়োগের নির্দেশ দেওয়ায় স্বাভাবিকভাবেই খুশি চাকরিপ্রার্থীরা। তাঁরা জানান, তাঁদের একটাই ভয় ছিল, বয়স পার হয়ে যাবে। কিন্তু আদালতের এই নির্দেশের ফলে অবশেষে কিছুটা স্বস্তিতে তাঁরা। তবে রাজ্য সরকার যদি ডিভিশন বেঞ্চে যায়, সেই আশঙ্কাও রয়েছে চাকরিপ্রার্থীদের। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত পুরোপুরি স্বস্তি পাচ্ছেন না তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ