রাজ্যের ফরেন্সিক বিভাগে পুজোর আগে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ হাইকোর্টের

রাজ্যের ফরেন্সিক দফতরে পুজোর আগে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ফরেন্সিক বিভাগের ১০টি পদে নিয়োগের জন্য এই নির্দেশ দিল আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ফরেন্সিক দফতরে পুজোর আগে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ফরেন্সিক বিভাগের ১০টি পদে অবিলম্বে নিয়োগের জন্য এই নির্দেশ দিল আদালত। মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে রাজ্যকে।

মঙ্গলবার কলকাতা হাইকোর্ট রাজ্যের স্বরাষ্ট্রসচিব ভগবতীপ্রসাদ গোপালিকাকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই মতো তিনি এদিন আদালতে হাজিরা দিয়েছিলেন। সেখানে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ তাঁকে প্রশ্ন করে জানতে চায়, কেন ফরেন্সিক দফতরের ১৭টি পদে এখনও নিয়োগ হয়নি? এর পরেই অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু নির্দেশ দেন বিচারপতি। তার মধ্যে ১০টি পদের নিয়োগ প্রক্রিয়া পুজোর আগে শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, অবিলম্বে যদি নিয়োগ প্রক্রিয়া শুরু না করা হয়, তাহলে আদালত অবমাননা রুল জারি করা হতে পারে। শুধু তাই নয়, মঙ্গলবারই পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে স্বরাষ্ট্রসচিবকে কথা বলতে হবে। এদিন দুপুর ২টোয় আবার রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ওই সময়ের মধ্যে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাঁকে জানাতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের ফরেন্সিক দফতরে নিয়োগ শুরু করা যাবে কি না।

উল্লেখ্য কলকাতা হাইকোর্টে উৎপল সরকার নামে এক ব্যক্তি নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স (এনডিপিএস) আইনে একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় রাজ্যের ফরেন্সিক দফতরের কাছ থেকে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। কিন্তু আদালতের তলবের পরেও সেই রিপোর্ট সময় মতো জমা পড়েনি। এর কারণ হিসেবে রাজ্যের আইনজীবী আদালতে জানিয়েছিলেন, ফরেন্সিক দফতরে কর্মী না থাকায় রিপোর্ট জমা দেওয়া সম্ভব হয়নি। এরপর আদালত কর্মী নিয়োগের নির্দেশ দিল।

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা