চিংড়িঘাটা উড়ালপুলের আবারও স্বাস্থ্যপরীক্ষা, বসবে Vibration Meter

চিংড়িঘাটা উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষার সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সঙ্গে সেতুতে বসছে Vibration Meter।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও একবার পূর্ব কলকাতার(Kolkata) চিংড়িঘাটা উড়ালপুলের(Chingrighata Flyover) স্বাস্থ্যপরীক্ষার সিদ্ধান্ত নিল Kolkata Metropolitan Development Authority বা KMDA। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর রাজ্যের সবকটি উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। সেই সূত্রেই কলকাতা ও তার আশেপাশে রাজ্যের পূর্ত দফতর, Hooghly River Bridge Commission বা HRBC এবং  KMDA’র অধীনে যত উড়ালপুল বা সেতু রয়েছে সেগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে গত ২-৩ বছরে। সেই সময় চিংড়িঘাটা উড়ালপুলেরও স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল। কিন্তু এখন নতুন করে আবারও সেই পরীক্ষা বা Health Monitoring করা হবে এই উড়ালপুলের। সেই সঙ্গে সেতুতে বসানো হবে কম্পন মাপক যন্ত্র বা Vibration Meter। সেতুতে যানবাহন চালাকালীন সময় কতটা কম্পন হচ্ছে এবং তা সেতুর স্বাস্থ্যে কী প্রভাব ফেলছে সেটাও খতিয়ে দেখা হবে।

KMDA সূত্রে জানা গিয়েছে, চিংড়িঘাটা উড়ালপুলের ওপর চাপ কমাতে এবং দ্রুত নবান্নের দিক থেকে নিউটাউন হয়ে বিমানবন্দর পৌঁছানোর জন্য ই এম বাইপাসের মেট্রোপলিটান থেকে যে নতুন উড়ালপুল নির্মাণের ক্তহা ছিল, তা অর্থাভাবে দেরীতে নির্মাণ শুরু হবে। সেই কারণেই রাজ্য সরকার তড়িঘড়ি করে চিংড়িঘাটা উড়ালপুল ভেঙে ফেলতে চাইছে না। এর আগেই এই উড়ালপুলে একাধিকবার ফাটল ধরেছে। শুধু তাই নয়, এই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার সময় সেতুর হাল যে রীতিমত খারাপ তাও বিশেষজ্ঞদের নজরে আসে। ২০১৯ সালে হওয়া এই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে বিশেষজ্ঞরা জানিয়েই দিয়েছিলেন, ২০২৪ সালের মধ্যে এই উড়ালপুল ভেঙে ফেলতে হবে। কেননা এই উড়ালপুল নির্মাণের সময়েই তাতে ত্রুটি ছিল। তার জেরেই বার বার সেতুতে চিড় ধরা পড়ছে বা ফাটল দেখা দিচ্ছে।

সেই রিপোর্ট হাতে পেয়েই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল মেট্রোপলিটন থেকে নিউটাউন পর্যন্ত নতুন একটি উড়ালপুল নির্মাণ করা হবে। কিন্তু অর্থাভাবে সেই উড়ালপুল নির্মাণের কাজ দেরীতে শুরু হবে বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে। আর এই কারণেই রাজ্য সরকার এখন তড়িঘড়ি করে চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ করে দিতে চাইছে না। পরিবর্তে এই সেতুর হাল এখন ঠিক কেমন আছে তা খতিয়ে দেখতে আরও এক দফা এই সেতুর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে সেতুর কম্পনের মাত্রা যাতে নিয়মিত ভাবে লক্ষ্য রাখা যায় তার জন্য সেতুতে Vibration Meter বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেতুর ওপর দিয়ে গাড়ি চলাফলের ফলে কতটা ওজন পড়ছে বা প্রতিক্ষণে কতটা কম্পন হচ্ছে, সেটা ধরা পড়বে এই যন্ত্রে। তার জেরে উড়ালপুলে কী কী সমস্যা হচ্ছে, সেটাও বোঝা যাবে। কার্যত ধারাবাহিকভাবে তাতে সেতুর স্বাস্থ্যের দিকে নজর রাখা যাবে। Vibration Meter’র মাধ্যমে কম্পনের রিডিংও নেওয়া হবে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ