পার্থ বারবার চিৎকার করলেন ‘মাই লর্ড’, শোনাই গেল না কিস্যু!

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (PARTHA CHATTERJEE) বারবার চিৎকার করছেন, ‘মিলর্ড’। বিচারক শুনতে পাচ্ছেন না কিছুই। হ্যাঁ এমনটাই ঘটল বুধবারের শুনানিতে। এদিন আলিপুর আদালতে শুনানি ছিল তাঁর।

আপাতত জেল হেফাজতেই আছেন তিনি। বুধবার পার্থ চট্টোপাধ্যায় ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন আদালতে।  তিনি বললেন অনেক কথা। তবে শুনতেই পেলেন না বিচারক! অবাক হচ্ছেন? কিন্তু সত্যি এটাই। কিন্তু হাল ছাড়েননি প্রাক্তন শিক্ষা মন্ত্রীর আইনজীবী। অন্যদিকে পাল্টা বিরোধিতা করে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) আইনজীবী।

এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানির শুরুতেই বিচারকের প্রশ্ন ছিল, কেমন আছেন? তারই উত্তর দেওয়া শুরু করেছিলেন পার্থ। দেখা গিয়েছিল নড়ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী ঠোঁট। তবে শোনা যাচ্ছিল না কিছু। অস্পষ্ট কিছু শব্দ এলেও তা বোধগম্য হওয়ার নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ইন্টারনেটের ত্রুটির ফলেই এই সমস্যা দেখা গিয়েছিল।

তবে পার্থ নিজে না কিছু বলতে পারলেও তাঁর আইনজীবী সওয়াল করলেন নির্বিঘ্নেই। তিনি বলেন, মক্কেলের টু টাইপস ডায়াবেটিস আছে। সেই সঙ্গে রয়েছে ক্লাস-৩ ওবেসিটি এবং হৃদজনিত সমস্যা। পার্থের ওষুধের তালিকাও দেন আইনজীবী। এরপরেই বিচারকের কাছে  আবেদন জানান, জেল কর্তৃপক্ষ যেন তাঁর মক্কেলের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেয়।

অন্যদিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আবেদন জানান, পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজতের মেয়াদ ১৪ দিন বৃদ্ধি করার জন্য।

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদেরব দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

ফেসবুকের প্রেম পেল পূর্ণতা, চার হাত এক হল নদিয়ার বিশেষ চাহিদা সম্পন্ন যুগলের

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের