সকাল থেকেই চড়ছে পারদ! আট জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গোটা এপ্রিলে দহন জ্বালার পর মে মাসেও ভোগান্তি অব্যাহত।   মে মাসের প্রথম দিনেই বাংলায় রেকর্ড ভাঙা গরম।   তাপপ্রবাহ থেকে এখনই মিলবে  না নিস্তার। আবহাওয়া বিশেষজ্ঞেরা জানিয়েছেন, আগামী ৫ মে পর্যন্ত তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে।  তবে আগামী রবিবার দক্ষিণবঙ্গের  কিছু জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

বুধবার দক্ষিণবঙ্গের আটটি জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গায় লাল সতর্কতা। পাশাপাশি বেশ কয়েকটি জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৩.৯ ডিগ্রি বেশি। অন্যদিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৭.৪ ডিগ্রি বেশি।  আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার তেমন কোন হেরফের হবে না বলে জানিয়েছে দিয়েছে আবহাওয়া দফতর।

উল্লেখ্য, দক্ষিণের মত উত্তরবঙ্গেও চলছে তীব্র দাবদাহ । মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। তীব্র গরম থেকে বাঁচতে সকাল ১১ টা থেকে ৪ টে পর্যন্ত রোদে বের না হওয়ার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ