দুর্যোগ মোকাবিলায় নবান্নে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী-মুখ্যসচিব

মঙ্গলবার দুপুর থেকেই শুরু হয়েছিল রিমঝিম বৃষ্টি। রাত বাড়তেই বাড়তে থাকে বৃষ্টির তেজ। মঙ্গলবার সারারাত একটানা বৃষ্টি হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত তা কমার লক্ষণ নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার দুপুর থেকেই শুরু হয়েছিল রিমঝিম বৃষ্টি। রাত বাড়তেই বাড়তে থাকে বৃষ্টির তেজ। মঙ্গলবার সারারাত একটানা বৃষ্টি হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত তা কমার লক্ষণ নেই। এই পরিস্থিতিতে বুধবার দুপুরে নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে রয়েছেন, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা।

নবান্ন সূত্রের খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় ওই সমস্ত জেলা থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তা নিয়েই আলোচনা চলছে বলে জানা গিয়েছে। দীর্ঘ কয়েকঘণ্টা চলে এই বৈঠক। আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, বুধবারও দিনভর একই পরিস্থিতি থাকবে। তবে নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যাওয়ায় হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে টানা বৃষ্টি চলবে। ফলে গোটা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই জরুরি বৈঠক ডাকলেন তিনি। দক্ষিণবঙ্গের কোন জেলার পরিস্থিতি ঠিক কেমন তা নিয়েই চলছে আলোচনা। পাশাপাশি পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে। কলকাতায় জমা জল যাতে দ্রুত পাম্প চালিয়ে বের করে দেওয়া যায় সে নির্দেশও দেওয়া হয়েছে।

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের